News Flash

  • Home
  • Uncategorized
  • এলআইসির শেয়ার বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে কর্মীদের কর্মবিরতী আন্দোলন
Image

এলআইসির শেয়ার বিক্রির সিদ্ধান্তের প্রতিবাদে কর্মীদের কর্মবিরতী আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি ৷৷ ভারতীয় জীবন বিমা কোম্পানি এলআইসি’র ১০ শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেছেন এলআইসিতে কর্মরত কর্মচারী এবং এজেন্টরা৷ এর বিরুদ্ধে তারা আন্দোলনে শামিল হয়েছেন৷ এলআইসি দেশের সবচেয়ে বড় জীবন বিমা সংস্থা৷ এই সংস্থার বিস্তৃত গোটা দেশেই৷ সংস্থার ৪০ কোটিরও অধিক ভোক্তা রয়েছেন৷ এলআইসির বর্তমান সম্পদের পরিমাণ ৩২ লক্ষ কোটি টাকা৷ এর মধ্যে ২৯ লক্ষ কোটি টাকা বিভিন্ন সামাজিক ক্ষেত্রে দেশের উন্নয়নে বিনিয়োগ করা হয়েছে৷


এ ধরনের একটি লাভজনক সংস্থার ১০ শতাংশ শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন৷ চলতি বাজেট অধিবেশনে এই সিদ্ধান্ত ঘোষণা করার পর থেকেই গোটা দেশে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ এরই প্রতিবাদে সোমবার আগরতলায় এলআইসির কর্মচারীরা প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন৷ প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়ে এলআইসির স্থানীয় কর্মকর্তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে আরও বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে৷ এই সিদ্ধান্ত এলআইসিকে বেসরকারি করণের প্রাথমিক পর্যায় বলে তারা উল্লেখ করেন৷ এ ধরনের সিদ্ধান্তকে তারা আত্মঘাতী সিদ্ধান্ত বলেও আখ্যায়িত করেছেন৷


দেশি-বিদেশি পুঁজিপতিদের কুনজর পড়েছে এলআইসির উপর৷ তারা চাইছে এলআইসির সম্পদ লুটেপুটে খেতে৷ কেন্দ্রীয় সরকার পুঁজিপতিদের তোষণ করে চলছে বলেও অভিযোগ করেছেন এলআইসি কর্মকর্তারা৷ সে কারণেই কেন্দ্রীয় সরকার এই লাভজনক সংস্থার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে৷ অবিলম্বে শেয়ার বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়ার জন্য তারা জোরালো দাবি জানিয়েছেন৷ অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনে শামিল হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন৷ এলআইসির ১০ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই গোটা দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যেও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোন পথ অবলম্বন করে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top