News Flash

  • Home
  • Uncategorized
  • গোয়ালা বস্তীতে ভয়াবহ অগ্ণিকান্ড
Image

গোয়ালা বস্তীতে ভয়াবহ অগ্ণিকান্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারী৷৷ রাজধানীর নিউ ক্যাপিট্যাল কমপ্লেক্সের গোয়ালা বস্তী এলাকায় সোমবার বনের কুঞ্জে আচমকা আগুন লাগে৷ এই আগুন ভয়াবহ আকার ধারন করে৷ খবর যায় নিউ ক্যাপিট্যাল কমপ্লেক্স ফায়ার ষ্টেশনে৷ সেখান থেকে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন৷ তবে ঘটনা স্থলে এসে পরিস্থিতি ঁচ করে আরো একটি ইঞ্জিন আনা হয়৷

কিন্তু তাতেও আগুন আয়ত্বে আনা সম্ভব হচ্ছিল না৷ এদিকে বনের কুঞ্জ থেকে আগুন ঘরে দিকে ছড়াতে থাকে৷ তরিঘড়ি খবর যায় কুঞ্জবন ও আগরতলা ফায়ার ষ্টেশনে৷ সেখান থেকেও ছুটে আসে দমকলের দুটি ইঞ্জীন৷ অবশেষে দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ তবে আগুন ব্যপকতা লাভ করলে ব্যপক ক্ষয় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল৷ এদিনের অগ্ণি কান্ডে অল্পেতে রক্ষা পায় বসত ঘর৷ ঘরের একাংশ ছাউনি পুড়ে যায়৷ এদিকে আগুনের নষ্ট হয় বনের কুঞ্জি৷

প্রায় ৮০ হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক পবিত্র রায়৷ তাঁর মতে অগ্ণিকান্ডের জন্য দায়ি বাইরে থেকে গাড়ি করে গোবর নিতে আশারা৷ তাদের বারন করা ষত্বেও তারা এই স্থানে দাড়িয়ে ধূমপান করেন৷ আর সেই ধূমপানের ফলেই এই আগুনের সূত্রপাত বলে তাঁর অনুমান৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top