News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছয়জন গ্রেপ্তার
Image

পৃথক স্থানে টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছয়জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারী৷৷ টাকা ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত ছয়জনকে পুলিশ আটক করেছে৷ গোমতী জেলার পুলিশ সুপার এই সংবাদ জানিয়েছেন৷ মূলত বন্ধন ব্যাঙ্কের কর্মীর কাছ থেকে অস্ত্রের মুখে টাকা ছিনতাইয়ের ঘটনার মামলার প্রেক্ষিতে পুলিশ তদন্তে নামে এবং এই সাফল্য পেয়েছে৷


বেশ কয়েক মাস ধরে দুষৃকতিদের দৌরাত্ম্য অব্যাহত ছিল গোমতী জেলার বিভিন্ন থানা এলাকায়৷ রীতিমতো এরা পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে একের পর এক অপরাধমূলক কাজ সংঘটিত করে যাচ্ছিল৷ দেশী বন্দুক কিংবা ধারালো অস্ত্রের সাহায্যে দলবল নিয়ে অপরাধের কাজে জড়িয়ে পড়ছে তারা৷ এদের নিশানায় একাধিকবার পড়ে বন্ধন ব্যাঙ্কের এজেন্টরা৷


বিগত কয়েক মাসে এরকম ঘটনায় বেশ কজন ব্যাঙ্ক কর্মী দুষৃকতিদের হাতে ডাকাতির শিকার হয়েছেন৷ কয়েকদিন আগেও রাধাকিশোরপুর থানাধীন গর্জি আউটপোস্ট এলাকায় এভাবে দুষৃকতিদের খপ্পরে পড়ে প্রায় ৮০ হাজার টাকা হারিয়েছিলেন এক ব্যাঙ্ক কর্মী৷ থানায় মামলা হলেও পুলিশ তেমনভাবে সাফল্যের মুখ দেখেনি৷ অনুরূপভাবে কিল্লা থানা, বীরগঞ্জ থানা এবং তৈদু থানাতেও টাকা লুটের মামলা হয়েছিল৷


এই অবস্থায় অভিযুক্ত দুষৃকতিদের জালে তুলতে উদ্যোগ নেন কিল্লা থানার ওসি৷ একাধিক তথ্য জড়ো করেন তিনি৷ সে মোতাবেক গত কয়েকদিন ধরে পুলিশ লাগাতর অভিযান চালায় গর্জির কৃষ্ণভক্তপাড়া, কিল্লার কাছিগা, উদয়পুর রাজারবাগ, তৈদু, মুঙ্গিয়াকামী সহ বিভিন্ন জায়গায়৷ তাতেই পুলিশের হাতে আসে বিশেষ সাফল্য৷ লাগাতর অভিযানে পুলিশ একে একে গ্রেপ্তার করে মোট ৬ জন দুষৃকতিকে৷ ধৃত এই ৬ জন অভিযুক্ত হচ্ছে গর্জির কৃষ্ণভক্তপাড়ার ব্রজ কুমার জমাতিয়া, কিল্লার স্বাধীনভক্ত জমাতিয়া, মুঙ্গিয়াকামীর লক্ষ্মী চরণ দেববর্মা, তৈদুর সঞ্জিত দেববর্মা, কিল্লার পুষ্প সাধন জমাতিয়া ও মহারানীর রাজু জমাতিয়া৷ এরমধ্যে ব্রজকুমার জমাতিয়া বর্তমানে ৫দিনের পুলিশ রিমান্ডে রয়েছে৷ উদয়পুর রাজারবাগ এলাকা থেকে রবিবার গ্রেপ্তার হয় স্বাধীন ভক্ত জমাতিয়াকে৷


পাশাপাশি বাদল জমাতিয়া নামে আরো এক সন্দেহভাজনকেও গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ৷ সোমবার গোমতী জেলার পুলিশ সুপার লাকি চৌহান সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান৷ তিনি আরও জানান ছিনতাই হওয়া টাকার বেশিরভাগ ছিনতাইকারিরা খরচ করে ফেলেছে৷ তিনি আরও জানান ছিনতাইকারিদের জালে তোলার জন্য গঠন করা হয়েছিল বিশেষ টিম৷ কাজে লাগানো হয়েছে গোয়েন্দা পুলিশ ও প্রযুক্তিকে৷ ফলে রবিবার ও সোমবার অভিযান চালিয়ে সফলতা এসেছে৷


ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এই ঘটনার সাথে বাকি করা যুক্ত রয়েছে তাদের চিহ্ণিত করা সম্ভব হবে বলেও জানান গোমতী জেলা পুলিশ সুপার৷ প্রাথমিক তদন্তে জানা গেছে ধৃতরা সকলে কুখ্যাত ছিনতাইবাজ৷ একাধিক ছিনতাইর ঘটনার সাথে তারা যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে৷ যদিও পুলিশ ঘটনার তদন্ত করছে৷ এখন দেখার পুলিশের তদন্তে আর কি কি তথ্য প্রকাশ্যে আসে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top