News Flash

  • Home
  • Uncategorized
  • কাছাড়ে সহকর্মীর গুলিতে হত সিআরপিএফ জওয়ান, ঘায়েল অপর এক
Image

কাছাড়ে সহকর্মীর গুলিতে হত সিআরপিএফ জওয়ান, ঘায়েল অপর এক

উধারবন্দ (অসম), ৪ ফেব্রুয়ারি (হি.স.) : সহকর্মীর গুলিতে মৃত্যুবরণ করেছেন সিআরপিএফ-এর জনৈক জওয়ান। একই ঘটনায় আহত অপর এক জওয়ানকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যরাতে কাছাড় জেলার দয়াপুরে অবস্থিত সিআরপিএফ-এর ১৪৭ ব্যাটালিয়ন ক্যাম্পে৷

প্রাপ্ত খবরে প্রকাশ, গতকাল রাতের খাবার পর কোনও বিষয়কে কেন্দ্র করে হাবিলদার ধরমপাল যাদবের সঙ্গে তর্ক বাঁধে ভিমলেস উপাধ্যায় ও সুরেন্দ্র কুমারের৷ কথা কাটি এক সময় চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছে। আচমকা মেজাজ হারিয়ে ধরমপাল যাদব তার নিজের সার্ভিস রাইফেল নিয়ে এসে ভিমলেস উপাধ্যায় ও সুরেন্দ্র কুমারকে লক্ষ্য করে রাইফেল থেকে পর পর তিন রাউন্ড গুলি ছুঁড়ে বসেন। গুলিতে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বিহারের বাসিন্দা ভিমলেস উপাধ্যায়৷ গুলি লাগে সুরেন্দ্র কুমারের শরীরেও। চোখের নিমেষে সংগঠিত ঘটনায় হতভম্ব সহকর্মীরা। তাঁরা ছুটে এসে ঝাপটে ধরে কাবু করেন ধরমপালকে। কিন্তু ততক্ষণে যা অঘটন ঘটার ঘটে গেছে।

এদিকে গুলিবিদ্ধ হওয়ায় মাটিতে পড়ে রক্তাক্ত অবস্থায় ছটফট করছিলেন সুরেন্দ্র কুমার। ইত্যবসরে গুনিবিদ্ধ দুনকেই শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ভিমলেস উপাধ্যায়কে মৃত বলে ঘোষণা করেন। তবে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে সুরেন্দ্র কুমারের চিকিৎসা শুরু করেছেন ডাক্তাররা।

অন্যদিকে ধরমপালকে তার সহকর্মীরা ধরে পুলিশের হাতে দিয়েছেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে থানা সূত্রে জানা গেছে। শিলচর সদর থানার ওসি দিতুমণি শইকিয়া ঘটনার তথ্য দিয়ে মঙ্গলবার জানান, ধরমপালকে সিআরপিএফ জওয়ানরাও সমঝে দিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দয়াপুর সিআরপিএফ ক্যাম্পাসে বিষাদের বাতাবরণ সৃষ্টি হয়েছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top