News Flash

  • Home
  • Uncategorized
  • জন্মভূমিকে বদ্ধভূমি, হত্যাভূমিতে পরিণত করছে বিজেপি : মমতা
Image

জন্মভূমিকে বদ্ধভূমি, হত্যাভূমিতে পরিণত করছে বিজেপি : মমতা

কলকাতা, ৩ ফেব্রুয়ারি (হি. স.): ফের বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “প্রশাসনকে কাজে লাগিয়ে জন্মভূমিকে বদ্ধভূমি, হত্যাভূমিতে পরিণত করছে বিজেপি। কথায় কথায় গুলি চালানোর হুমকী দিচ্ছে। দেশজুড়ে বিভাজনের রাজনীতি চলছে।“

নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসির বিরুদ্ধে প্রতিবাদে মুখর তৃণমূল কংগ্রেস। লাগাতার ধরনা, আন্দোলন কর্মসূচি চলছে। সংসদেও সরব হয়েছেন তৃণমূল সাংসদরা। এর মাঝেই ফের পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তার সুর আরও একবার বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সকালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিকেলে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশের পাল্টা জবাব এ দিন দিয়েছেন মমতা। তিনি বলেন, ‘ভয়ের রাজনীতি করছে বিজেপি। বিজেপি আসলে ভয় পেয়েছে। সাহস থাকলে রাজনৈতিক ইস্যুতে লড়াই করুন। ক্যাম্পাসে ঢুকে গুলি চালাচ্ছে। কী হচ্ছে এসব?’

বিজেপি দাঙ্গাবাজ। এই অভিযোগ করে মমতা বলেন, “এরা মানুষের পাশে নেই। শুধুই অশান্তি চালাতে চাইছে। যেভাবে দেশ চলছে আমাদের ভাল লাগছে না।”

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top