News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মঘটের জেরে রাজ্যেও মারাত্মক প্রভাব পড়েছে ব্যাঙ্কিং পরিষেবায়
Image

ধর্মঘটের জেরে রাজ্যেও মারাত্মক প্রভাব পড়েছে ব্যাঙ্কিং পরিষেবায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি ৷৷ বেতন বৃদ্ধির দাবিতে ডাকা দুইদিনের ব্যাঙ্ক ধর্মঘটের প্রভাব পড়েছে রাজধানী আগরতলাতেও৷ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নের ডাকে গোটা দেশে শুর হয়েছে শুক্র ও শনিবারের দুইদিনের ব্যাঙ্ক ধর্মঘট৷


ধর্মঘটে সামিল হয়েছেন, রাজধানী সহ জেলার বিভিন্ন এলাকার ব্যাঙ্ক কর্মচারী এবং আধিকারিকরাও৷ এদিন সকাল থেকেই ব্যাঙ্কের সামনে বেতনবৃদ্ধি ও অন্যান্য অধিকারের দাবিতে অবস্থান আন্দোলন চালাচ্ছেন তাঁরা৷ এ উপলক্ষ্যে রাজধানী আগরতলার মেলারমাঠ স্টেট ব্যাঙ্কের সামনেও তারা অবস্থান নেয়৷ কর্মী সংগঠনের ডাকে ও ১০ দফা দাবিতে আজ ও কাল ব্যাঙ্ক ধর্মঘট৷


গত বৃহস্পতিবার মুম্বাইয়ে কর্মী সংগটনের সঙ্গে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের বৈঠক হলেও সমাধানসূত্রে মেলেনি৷ পরপর দুদিন ব্যাঙ্ক ধর্মঘটে গ্রাহকদের চূড়ান্ত হয়রানির আশঙ্কা৷ মাসের শেষদিনের সকাল থেকে হয়রানির শিকার সাধারণ মানুষ৷ তাছাড়া রবিবারও ব্যাঙ্ক বন্ধ৷ এই পরিস্থিতিতে এটিএমগুলিতে টাকা না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে৷ মাসের শেষ ও শুরুতে এভাবে টাকা পয়সা না পাওয়ায় লেনদেনে মারাত্মস সমস্যা হচ্ছে গ্রাহকদের৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top