News Flash

  • Home
  • Uncategorized
  • বিধায়ক কৃষ্ণধন দাসের নামে গ্রেপ্তারী পরোয়ানা জারি আদালতের
Image

বিধায়ক কৃষ্ণধন দাসের নামে গ্রেপ্তারী পরোয়ানা জারি আদালতের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ রাজনৈতিক সংক্রান্ত মামলায় জড়িয়ে এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হল বামুটিয়া কেন্দ্রের বিধায়ক কৃষ্ণধন দাসের বিরুদ্ধে৷ পশ্চিম আগরতলা থানায় ২০১৭ সালে দায়ের হওয়া এক মামলা সাপেক্ষে তাঁর বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারের আদেশ জারি হয়৷ আদালত সূত্রে জানা যায়, পশ্চিম থানায় দায়ের হওয়া এই মামলার নম্বর পিআরসি (ডব্লিওপি) ২৩৩/ ২০১৭৷ জুডিশিয়াল ফাস্ট ক্লাশ ম্যাজিস্ট্রেটের কোর্টে এই মামলার শুনানি হয়৷


আরো খবর, ২০১৭ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাসভবন ঘেরাও কর্মসূচি থেকেই এই মামলাটি হয়েছিল৷ যার মধ্যে বর্তমান বিধায়কের নামও ছিল৷ আর এই মামলার সূত্র ধরে বিধায়ককে আদালতে হাজির হতে এর আগে বার কয়েক সমন জারি হয়েছিল৷ কিন্তু কোন না কোন কারণে আদালতে হাজির হতে পারেননি কৃষ্ণধন দাস৷ এরপরেই নিয়ম অনুসারে আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়৷


পশ্চিম ত্রিপুরার বামুটিয়া এলাকার বিজেপি বিধায়ক কৃষ্ণধন দাস’র নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কোর্ট থেকে৷ যদিও গ্রেফতারী পরোয়ানার বিষয়টি বিধায়ক নিজেও আজ বিকালে টিভি দেখে জানতে পারেন বলে তিনি জানান৷


২০১৭ সালে জুলাই মাসে বামফ্রন্টের শাসনে মুখ্যমন্ত্রী মানিক সরকারের বাড়ি ঘেরাও করা হয়েছিল বিজেপি দলের তরফে৷ তারজন্যে একটি মামলা হয়েছিল পশ্চিম থানায়৷ মামলাটির শুনানির সময় দুই তিন বার বিধায়ক কোর্টে যাননি বলে জানান সরকারী আইনজীবী বিদ্যুত সুত্রধর৷ তার জন্যে গত ২৮ জানুয়ারী পশ্চিম জেলার প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট সঞ্জনলাল ত্রিপুরা বিধায়কের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন৷


বিধায়ক কৃষ্ণধন দাস তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, দু:খের বিষয় আমার নামে যে গ্রেফতারী পরোয়ানা ছিল তা আমি জানতাম না৷ আজ বিকালে প্রথমে টিভিতে দেখতে পাই৷ তারপরেই বিমানবন্দর থানা থেকে আমাকে ফোন করে জানিয়েছে কাকে দিয়ে নাকি থানা থেকে খবর পাঠানো হয়েছে বলে থানার আধিকারিক বলেছেন বিধায়ককে৷ বিধায়ক অনেকটা উস্মা প্রকাশ করে বলেন এই ভাবে কি হয়৷ তিনি জানিয়েছেন আইনের প্রতি শ্রদ্ধাশীল৷ তাই কোর্টে যাবেন৷ তিনি অসামাজিক কাজ করেননি৷ রাজনীতিকদের রাজনীতি সংক্রান্ত মামলা থাকবে এটাও তিনি বলেন৷ সঙ্গে পুলিশের ভুমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বিধায়ক কৃষ্ণধন দাস৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top