News Flash

  • Home
  • Uncategorized
  • গেরুয়া শিবিরে নতুন সদস্যের আগমণ, বিজেপিতে যোগ দিলেন সাইনা নেহওয়াল
Image

গেরুয়া শিবিরে নতুন সদস্যের আগমণ, বিজেপিতে যোগ দিলেন সাইনা নেহওয়াল


নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে নতুন সদস্যের আগমণ| বুধবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল| সাইনা নেহওয়াল ছাড়াও এদিনই বিজেপিতে যোগ দিয়েছেন ব্যাডমিন্টন তারকার সাইনা নেহওয়ালের বোন চন্দ্রাংশুও| বুধবার বিজেপির সদর দফতরে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সাধারণ সম্পাদক অরুণ সিং-সহ অন্যান্য বিজেপি নেতাদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন সাইনা নেহওয়াল ও তাঁর বোন চন্দ্রাংশু|

এদিনই বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত্ প্রকাশ নাড্ডার সঙ্গেও দেখা করেন সাইনা ও তাঁর বোন| এদিন বিজেপিতে যোগ দেওয়ার পর সাইনা নেহওয়াল জানিয়েছেন, ‘আজ আমি এমন একটি দলে যোগ দিচ্ছি, যে দল দেশের জন্য খুবই ভালো কাজ করেছে| খেলো ইন্ডিয়ার মতো উদ্যোগের মাধ্যমে ভারতীয় স্পোর্টসের জন্য অনেক কিছুই করেছেন মোদীজী| দেশ ও জনগণের স্বার্থে কঠোর পরিশ্রম করার জন্য মুখিয়ে রয়েছি|’

হরিয়ানার হিসারে জন্ম এবং হায়দরাবাদে বড় হয়ে ওঠা ২৯ বছরি বয়সি সাইনা নেহওয়ালের| অলিম্পিকে ব্রোঞ্জ পদক-সহ অসংখ্য আন্তর্জাতিক খেতাব জিতেছেন সাইনা নেহওয়াল| দিল্লি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সাইনা নেহওয়ালের বিজেপিতে যোগদান রাজনৈতিক মহলকে রীতিমতো চমকে দিয়েছে, তা বলাইবাহুল্য|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top