News Flash

  • Home
  • Uncategorized
  • গ্যাসের চাহিদা পূরণে রাজ্যে আরও ১১৫টি কূপ খনন করবে ওএনজিসি
Image

গ্যাসের চাহিদা পূরণে রাজ্যে আরও ১১৫টি কূপ খনন করবে ওএনজিসি

আগরতলা, ২৫ জানুয়ারি (হিঃসঃ)৷৷ রাজ্যে প্রাকৃতিক গ্যাসের চাহিদা পূরণে আরও ১১৫টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি)ঊ এর জন্য ৩,২০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা৷ সেই লক্ষ্যে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে ওএনজিসি৷


রাজ্যে ওএনজিসি-র গ্যাস উৎপাদন অনেকটা বেড়েছেঊ তবুও প্রয়োজন মেটাতে ঘাটতি রয়েছে৷ বর্তমানে রাজ্যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে চারটি৷ পালাটানায় ওটিপিসি, রামচন্দ্রনগরে নিপকো, রুখিয়া এবং বড়মুড়ায় ত্রিপুরা বিদ্যুৎ নিগমের উৎপাদন কেন্দ্র রয়েছে৷ বিদ্যুৎ উৎপাদনে প্রায়ই গ্যাসের ঘাটতির অভিযোগ উঠেছে৷ তাছাড়া, গ্যাসের অভাবে সার কারখানাও স্থাপন করা সম্ভব হয়ে ওঠেনি৷ রাজ্যে ভূ-গর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের সম্ভাব৷ কিন্ত সেই গ্যাস উত্তলনের প্রতিকূলতায় বিরাট ক্ষতি হচ্ছে ত্রিপুরার৷ কারণ, ইদানীং পাইপলাইনে বাড়ি বাড়ি গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে৷ রান্নার কাজে সেই গ্যাস ব্যবহৃত হচ্ছে৷ ফলে প্রাকৃতিক গ্যাসের চাহিদা আরও বেড়েছে৷


সম্প্রতি ওএনজিসি রাজ্যে গ্যাস উত্তলনে আরও কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে৷ ইতিমধ্যে পরীক্ষা-নিরীক্ষার পর ১১৫টি স্থান চিহ্ণিত করেছে ওই সংস্থা৷ কূপগুলি খননে ৩,২০০ কোটি টাকা বিনিয়োগেরও সিদ্ধান্ত নিয়েছে ওএনজিসি৷ আগরতলার ডোম, বড়মুড়া, কোনাবন, মানিক্যানগর, সুন্দলবাড়ি এবং সোনামুড়ায় কূপ খননের স্থান চিহ্ণিত হয়েছে৷


২০১৯ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মেয়াদে ওএনজিসি-র গ্যাস উৎপাদন ২.৬২ শতাংশ বেড়ে হয়েছে ১,১৭৪ এমএমএসসিএম৷ আগামী ১৫ বছরে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট ৫ লক্ষ এমএমএসসিএম গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে৷ নাম প্রকাশে অনিচ্ছুক সংস্থার জনৈক আধিকারিক জানিয়েছেন, সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে প্রাকৃতিক গ্যাসের চাহিদা পূরণের পরিকল্পনা নিয়েছে ওএনজিসি৷ তাই ত্রিপুরায় গ্যাস উত্তোলনের জন্য আরও কূপ খননে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের অনুমতি চাওয়া হয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top