News Flash

  • Home
  • Uncategorized
  • ফাঁসীতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, খুনের আশঙ্কা
Image

ফাঁসীতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, খুনের আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৪ জানুয়ারি৷৷ বৃহষ্পতিবার গভির রাতে অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি বাজার এলাকার পেট্রল পাম্প সংলগ্ণ আট নং আসাম আগরতলা জাতিয় সড়কের লাগোয়া নেতাজী মুর্তির পাশে এক চা বাগান এলাকার যুবকের ঝুলন্ত মৃতদেহ আবিষ্কারকে কেন্দ্র করে স্থানীয় জনমনে নানা প্রশ্ণ চিহ্ণ বিরাজ করছে৷


অনেকে এই ঘটনাকে আত্মহত্যা বলে অভিহিত করলেও একাংশের মতে এটা পরিকল্পিত খুন৷ এমন খবরে প্রশাসনের টনক নড়লে শেষে তদন্তে নামেন সদর ডিএসপি শুধন্য শুক্লবৈদ্য৷শুক্রবার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারবর্গের হাতে সমঝে দিয়েছে পাথারকান্দি পুলিশ৷


জানা গেছে বৃহষ্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ এক পথিকের নজরে পড়ে সড়কের পাশের বিশেষ অনুষ্টানের জন্য নির্মিয়মান এক বাঁশের গেটের মধ্যে গলায় পাটের সুঁতলি বেঁধে এক যুবকের দেহ ঝুলছে৷তিনি বিষয়টি তড়িঘড়ি স্থানীয় বিশিষ্ট জনগনকে অবগত করালে মাঠে নামেন তারা৷পরে খবর দেওয়া হয় পুলিশে৷খবর পেয়ে মুহুত্বের মধ্যে পাতারকান্দি থানার ওসি ঘনকান্ত ভূঁইয়া দলবল নিয়ে তদন্তে নেমে প্রাথমিক তদন্তের পর কোনও ক্লু না পেয়ে পরে খবর দেন করিমগঞ্জ জেলা প্রশাসনকে৷এমন খবর পেয়ে রাতেই অকুস্থলে ছুটে আসেন সদর ডিএসপি৷উক্ত রাতেই মৃতদেহ উদ্ধার করে প্রশাসন৷এ সংবাদ লেখা পর্য্যন্ত পুলিশি তদন্ত অব্যাহত থাকলেও এ কান্ডের রহস্য জট প্রকাশ্য বেরিয়ে আসার খবর নেই৷


জানা গেছে মৃত অবিবাহিত যুবকের নাম কুন্দন রাজভর(২৫)পিতার নাম বিক্রম রাজভর৷বাড়ি স্থানীয় পুতনি ষোলফুট এলাকায়৷উল্লেখ্য যে মৃত যুবকটি গত কয়মাস ধরে পাথারকান্দির এক মৃতশিল্পালয়ে প্রতিমার রংয়ের কাজ করত বলে জানা গেছে৷এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে৷তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পরই আসল রহস্য উন্মোচন হবে৷পাশাপাশি পাতারকান্দি থানার পুলিশ পাশের পেট্রল পাম্পে থাকা সিসি ক্যামেরাও ফুটেজও খতিয়ে দেখছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top