News Flash

  • Home
  • Uncategorized
  • ফটিকছড়ায় দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার
Image

ফটিকছড়ায় দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ বৃহস্পতিবার গভীর রাতে আনুমানিক দুইটা নাগাদ আগরতলা মোহনপুর সড়কের ফটিকছড়া বাজার সংলগ্ণ স্থান থেকে একসাথে দুই ভাইয়ের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের পরিবেশ গোটা মোহনপুর জুড়ে৷


সেই স্থান থেকেই উদ্ধার হয় টিআর০১-এই- ৬৭৯৬ নম্বরের একটি ভাঙা মোটর সাইকেল৷ প্রাথমিক চিত্রে দূর্ঘটনার ধারণা করা হলেও সকল স্তরের লোকদের মধ্যে গুঞ্জন গভীর রাতে নির্জনতার সুযোগ নিয়ে খুন করা হয় দুই ভাইকে৷ রাতেই ঘটনার খবর পেয়ে সিধাই থানার পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত দেহ মোহনপুর হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে জিবিতে নিয়ে গেলে তাদের দু’জনকেই মৃত ঘোষণা করা হয়৷

শুক্রবার সকালে ঘটনাস্থলে তদন্তের জন্য আসেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সহ মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক৷ পুলিশ সূত্রে খবর মৃত দুই ভাইয়ের নাম সুমন দেব, বয়স ২৭ বছর এবং সৌরভ দেব, বয়স ২৩ বছর৷ তাদের বাড়ি মোহনপুর মহকুমার জগতপুর এলাকায়৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top