News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ নিয়ে বিতর্কসভায় বসতে রাজি মায়াবতী
Image

সিএএ নিয়ে বিতর্কসভায় বসতে রাজি মায়াবতী

লখনউ, ২২ জানুয়ারি (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে বিজেপির সঙ্গে যে কোনও বিতর্কসভায় বসতে প্রস্তুত বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো তথা মায়াবতী।

মঙ্গলবার উত্তরপ্রদেশের লখনউতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিএএ নিয়ে বিরোধী দলগুলির নেতাদের বিতর্কসভায় বসার চ্যালেঞ্জ। অমিত শাহের এমন চ্যালেঞ্জ নিয়ে যে একেবারে ভাবিত নন মায়াবতী। উল্টে যে কোনও জায়গায়, যে কোনও ফোরামে এই বিষয়ে বিতর্কে বসতে রাজি বলে জানিয়েছে বিএসপি সুপ্রিমো।

বুধবার ট্যুইটবার্তায় মায়াবতী লেখেন, সিএএ, এনপিআর, এনসিআরের বিরুদ্ধে ক্রমাগত গোটা দেশজুড়ে মহিলা এবং যুবসম্প্রদায়  স্বতঃস্ফূর্ত বিক্ষোভের জেরে বিরক্ত হয়ে বাধ্য হয়ে বিতর্কসভায় বসতে চাইছে কেন্দ্রীয় সরকার। দল হিসেবে এই চ্যালেঞ্জ গ্রহণ করল বিএসপি। উল্লেখ করা যেতে পারে এর আগে সিএএ নিয়ে বিতর্কসভায় বসার চ্যালেঞ্জ গ্রহণ করেছে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।

উল্লেখ করা যেতে পারে, পাকিস্তান, বাংলাদেশ,আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে আসা অমুসলমান সম্প্রদায়ের মানুষ ভারতীয় নাগরিকত্ব দেওয়ার নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করা হয়েছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top