News Flash

  • Home
  • Uncategorized
  • বেকারত্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিহার, নীতিশকে আক্রমণ তেজস্বীর
Image

বেকারত্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিহার, নীতিশকে আক্রমণ তেজস্বীর

পাটনা, ২২ জানুয়ারি (হি.স.): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে ফের তোপ দাগলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর নেতা তেজস্বী যাদব| নীতীশকে তীব্র আক্রমণ করে বুধবার লালু-পুত্র তেজস্বী যাদব নিজের টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘বেকারত্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিহার|’ তেজস্বীর টুইট, ‘মন্দির-মসজিদ এবং হিন্দু-মুসলমানের চেয়ে বড় সমস্যা হল কর্মসংস্থান| শিক্ষা-স্বাস্থ্য এবং স্কুল-হাসপাতালও সর্বাগ্রে| কিন্তু, নীতীশ কুমার সরকার বিহারকে বেকারত্বের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন|’

টুইটারে তেজস্বী যাদব লিখেছেন, দেশে বেকারত্বের হার ৭.৫ শতাংশে পৌঁছে গিয়েছে| উচ্চশিক্ষিত ৬০ শতাংশ যুবক বেকার| বিগত ৪৫ বছরের মধ্যে বর্তমানে সর্বোচ্চ বেকারত্বের শিকার বিহার| বিহারে মন্দির-মসজিদ এবং হিন্দু-মুসলিমের থেকেও বড় সমস্যা হল কর্মসংস্থান, শিক্ষা-স্বাস্থ্য এবং স্কুল-হাসপাতাল| সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই, শুধুমাত্র ক্ষমতার লোভে পড়ে রয়েছে| ফলস্বরূপ, বেকারত্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিহার|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top