News Flash

  • Home
  • Uncategorized
  • কাশ্মীরে নাক গলাতে চায় আমেরিকা, ইচ্ছাপ্রকাশ ট্রাম্পের
Image

কাশ্মীরে নাক গলাতে চায় আমেরিকা, ইচ্ছাপ্রকাশ ট্রাম্পের

দাভোস(সুইত্‍‌জারল্যান্ড), ২২ জানুয়ারি (হি.স.) : ভারত ও পাকিস্তানের মধ্যে চলতে থাকা কাশ্মীর সমস্যা নিয়ে ফের মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের ইচ্ছাপ্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার  সুইত্‍‌জারল্যান্ডের দাভোসে ওয়াল্ড ইকোনমিক ফোরামের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেণ্ট। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি পাকিস্তান প্রধানমন্ত্রীকে ‘খুব ভাল বন্ধু’ হিসেবে অবিহিত করে ডোনাল্ড ট্রাম্প বলেন, কাশ্মীর সমস্যা,  ভারত-পাকিস্তান সম্পর্কের বিষয়গুলি বৈঠকে উঠে এসেছে। সমস্যার সমাধানে সাহায্য  করতে প্রস্তুত আমেরিকা। খুব কাছ থেকে গোটা বিষয়ের উপর নজর রাখা হয়েছে। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়টি বৈঠকে উঠে এসেছে। অন্যদিকে, বৈঠক চলাকালীন কাশ্মীর সমস্যাকে বড় সমস্যা বলে চিহ্নিত করেছেন ইমরান খান। আমেরিকার ইচ্ছা প্রকাশকে স্বাগত জানিয়েছেন তিনি । 

উল্লেখ করা যেতে পারে, এর আগেও কাশ্মীর নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এমনকী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর নিয়ে তাঁর সাহাজ্য চেয়েছিলেন বলেও দাবি করেছিলেন ট্রাম্প। যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারত। এহেন পরিস্থিতিতে ফের কাশ্মীর প্রসঙ্গ তুলে নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়েছেন তিনি। কারণ ভারত বরাবর কাশ্মীর নিয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানবে না বলে জানিয়ে এসেছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top