News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ণরাজ্য দিবসে শুভেচ্ছার ঢেউয়ে ভাসল ত্রিপুরা
Image

পূর্ণরাজ্য দিবসে শুভেচ্ছার ঢেউয়ে ভাসল ত্রিপুরা

আগরতলা, ২১ জানুয়ারি (হি.স.) : শুভেচ্ছা ও অভিনন্দনের ঢেউয়ে ভাসলো ত্রিপুরা৷ পূর্ণরাজ্য দিবস উপলক্ষ্যে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল৷

মঙ্গলবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এক ট্যুইটবার্তায় ত্রিপুরা-সহ মেঘালয় ও মণিপুরের পূর্ণরাজ্য দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি ওই তিন রাজ্যের বাসিন্দাদের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছেন৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পূর্ণরাজ্য দিবসে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানান৷ এক ট্যুইটবার্তায় তিনি বলেন, ত্রিপুরার অনুকরণীয় ঐতিহ্য এবং দেশের উন্নয়নে অংশীদারিত্ব আমাকে গর্বিত করেছে৷ তাঁর কথায়, ত্রিপুরাবাসী তাঁদের পরিশ্রমী স্বভাবের জন্য অতি পরিচিত৷ আমি ত্রিপুরাবাসীর ধারাবাহিক সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করি৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিতভাই শাহও পূর্ণরাজ্য দিবসে ত্রিপুরাবাসীকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন৷ তিনি বলেন, ত্রিপুরা তাঁর ইতিহাস ও উন্নত সংস্কৃতির জন্য পরিচিত৷ তাঁর বিশ্বাস, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরা ক্রমাগত উন্নতি লাভ করবে৷ তিনি প্রার্থনা করেন, মাতা ত্রিপুরাসুন্দরী প্রত্যেকের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবেন৷

কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও পূর্ণরাজ্য দিবস উপলক্ষ্যে ত্রিপুরাবাসীকে হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরা নতুন যুগের সাক্ষী হয়েছে৷ তাঁর বিশ্বাস, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরার উন্নতি হবে৷ আগামী বছরগুলিতে ত্রিপুরায় ধারাবাহিক উন্নয়ন দেখা যাবে৷

এদিকে, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল পূর্ণরাজ্য দিবসে ত্রিপুরাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন৷ তিনি বলেন, ত্রিপুরা বিশাল বনভূমি এবং হস্ততাঁত শিল্পের জন্য পরিচিত৷ তিনি বিশ্বাস করেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে ত্রিপুরা এগিয়ে যাবে৷

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সকলকে পূর্ণরাজ্য দিবসের আনন্দে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানিয়েছেন৷ পাশাপাশি তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী, অসমের মুখ্যমন্ত্রী-সহ অন্যান্যদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top