News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটে এসইউভি সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত পাঁচ
Image

গুজরাটে এসইউভি সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত পাঁচ

আহমেদাবাদ, ১৯ জানুয়ারি (হি.স.) : বেপরোয়া পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে এসইউভি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। নিহত পাঁচ। রবিবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি গুজরাটের সুরেন্দ্রনগর জেলার আহমেদাবাদ-লিম্বডি হাইওয়েতে ঘটেছে। মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতরা চিকিৎসাধীন হাসপাতালে।

পুলিশের তরফে জানানো হয়েছে এসইউভি গাড়ির চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। এদিন এসইউভি গাড়িটি সোমনাথ থেকে আহমেদাবাদের দিকে যাচ্ছিল। সেই সময় লিম্বডি দেবপাড়া গ্রামের কাছে গাড়িচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে বিপরীত লেনে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে এসইউভি গাড়িটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর দেওয়া পুলিশকে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। আহত বাকি পাঁচজনের চিকিৎসা চলছে। নিহতদের চিহ্নিত করা হয়েছে। নিহতরা হলেন, রাজশ্রী সুব্রহ্মমনিয়াম, গণেশ সুব্রহ্মমনিয়াম, ভবানী নাগেন্দ্র, অখিল প্রসাদ, কে সুব্রহ্মমনিয়াম।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top