News Flash

  • Home
  • Uncategorized
  • নির্ভয়া কাণ্ডে ইন্দিরা জয়সিংয়ের আর্জির নিন্দায় সরব বিজেপি
Image

নির্ভয়া কাণ্ডে ইন্দিরা জয়সিংয়ের আর্জির নিন্দায় সরব বিজেপি

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.) : নির্ভয়া কাণ্ডে দোষীদের ক্ষমা করে দেওয়ার আহ্বান জানানোর জন্য বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিং-এর নিন্দায় মুখর হল বিজেপি।

সম্প্রতি নির্ভয়ার মাকে ধর্ষকদের ক্ষমা করে দেওয়ার আর্জি জানান আপ ঘনিষ্ঠ এই আইনজীবী। রবিবার এর নিন্দায় মুখর হন বিজেপি নেত্রী সরোজ পাণ্ডে। এদিন দলের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইন্দিরা জয়সিং নিজে একজন মহিলা। পাশাপাশি আইনি নিয়মটাও তিনি ভালই বোঝেন, তা সত্বেও তাঁর এমন এমন আর্জি থেকে স্পষ্ট যে নির্ভয়ার মায়ের দুঃখ তাঁর হৃদয়কে স্পর্শ করেনি। আম আদমি পার্টির সঙ্গে ইন্দিরার ঘনিষ্ঠতা সর্বজনবিধিত। কথা যত হবে তত বেশি মুখোশ খসে পড়বে। এমন ধরণের আর্জি করার আগে তাঁর একবার ভেবে নেওয়া উচিত ছিল। গোটা দেশের মানুষ মামলাটাকে নিয়ে ন্যায়ের অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে নির্ভয়ার মা আশা দেবী পাল্টা জানিয়েছেন, ‘এমন ধরণের পরামর্শ দেওয়ার কে ইন্দিরা জয়সিং? গোটা দেশ চাইছে দোষীদের ফাঁসি হোক। এমন ধরণের মানুষের(ইন্দিরা) জন্য ধর্ষকরা উৎসাহ পাচ্ছে। এমন ধরণের পরামর্শ তিনি দেন কোনও সাহসে।’

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top