News Flash

  • Home
  • Uncategorized
  • পোলিও টিকাকরণ কর্মসূচী শুরু করলেন অমিত শাহ
Image

পোলিও টিকাকরণ কর্মসূচী শুরু করলেন অমিত শাহ

হুবলী(কর্ণাটক), ১৯ জানুয়ারি (হি.স.) : রবিবার সকালে কর্ণাটকের হুবলীতে একটি শিশুকে পোলিও ড্রপ খাইয়ে আনুষ্ঠানিকভাবে পালস পোলিও টিকাকরণের কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ যোশী।

ভারত পোলিও মুক্ত একটি দেশ। এই রোগ যাতে কোনও ভাবে দেশের শিশুদের আক্রান্ত করতে না পারে, সেই জন্য এই বিশেষ অভিযান গোটা দেশে চলছে। ভারতের প্রতিবেশী দেশগুলিতে এই রোগ এখনও রয়েছে। তা যাতে কোনও ভাবে এই ভারতে প্রবেশ না করতে পারে তার জন্য আগামী তিনদিন ধরে চলবে এই টিকাকরণ অভিযান। পাঁচ বছরের কম বয়সী শিশুদের পোলিও খাওয়ানো হবে।

 প্রসঙ্গে ১৯৯৯ সালে শেষবার পোলিওতে আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছিল। তার পর থেকে আর কোন পোলিও আক্রান্ত হওয়ার ঘটনা সামনে আসেনি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী গোবিন্দ কারজৌর, স্বরাষ্ট্রমন্ত্রী বসবরাজ বেম্মাই, জেলাশাসক দীপা চৌলন।

উল্লেখ করা যেতে পারে এর আগে শনিবার সিএএ-র সমর্থনে এক বিশাল সমাবেশে অংশগ্রহণ করেছিলেন অমিত শাহ। পরে রাজ্য বিজেপির নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top