News Flash

  • Home
  • Uncategorized
  • অস্বাভাবিক মৃত্যু মিছিল চলছেই, পৃথক স্থানে দুইটি মৃতদেহ উদ্ধার
Image

অস্বাভাবিক মৃত্যু মিছিল চলছেই, পৃথক স্থানে দুইটি মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ রাজ্যে অস্বাভাবিক মৃত্যু মিছিল চলছেই৷ পারিবারিক অশান্তি এবং জীবন যাপনে নানাহ সমস্যার কারণে মানসিক অবসাদে অস্বাভাবিক মৃত্যুর হার ক্রমশ বেড়ে চলেছে৷ রাজ্যে আজ পৃথক স্থানে দুইটি মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তাদের মৃত্যু অস্বাভাবিক বলে পুলিশ জানিয়েছে৷ এক ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ অন্য জনকে বাড়ির পাশেই রাস্তায় মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ উভয় মৃত্যুর ঘটনায় পারিবারিক অশান্তি অন্যতম কারণ বলেই মনে করা হচ্ছে৷ আত্মহত্যা এবং অস্বাভাবিক মৃত্যুর হার যথেষ্ট চিন্তার বিষয় বলেও মনে করা অস্বাভাবিক হবে না৷

পুলিশ জানিয়েছে, আজ আগরতলায় গোর্খাবস্তি স্থিত পিএন কমপ্লেক্সে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ তিনি ফাঁসিতে আত্মঘাতি হয়েছেন৷ এনসিসি থানার পুলিশ জানিয়েছে, গোর্র্খবস্তি নতুন পল্লির বাসিন্দা বাবুল সাহা ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ পুলিশ বলেছে, পেশায় গাড়ি চালক বাবুল সাহা গতকাল রাতে গাড়িতে সিএনজি ভরার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন৷ এরপর আর তিনি বাড়ি ফেরেননি৷ আজ সকালে পিএম কমপ্লেক্সে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় জনগণ পুলিশে খবর দিয়েছে৷ পুলিশ গিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়েছে৷

এদিকে তাঁর মৃত্যুতে শোকে বিহ্বল হয়েছে গোটা পরিবার৷ কেন তিনি আত্মহত্যা করলেন তার কারণ খঁুজে পাচ্ছেন না কেউই৷ তবে, স্থানীয় জনগণ মানসিক অবসাদ থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে অনুমান করছে৷

অন্যদিকে, জিরানীয়ায় রাস্তার পাশে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ মৃতের নাম সঞ্জিত দাস৷ তাঁর স্ত্রী পূর্ণিমা দাস জানিয়েছেন, জিরানীয়া ইটভাট্টার পাশে বাড়ির সামনেই রাস্তায় সঞ্জিতের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ খবর পেয়ে তিনি ছঁুটে এসেছেন৷ তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি স্বামীর সাথে থাকছেন না৷ কারণ, প্রায়ই ঘরে অশান্তি লেগে থাকতো৷ অতিষ্ট হয়ে তিনি বাড়ি ছেড়ে আগরতলায় ভাড়া বাড়িতে থাকছেন৷ জিরানীয়াস্থিত বাড়িতে তার স্বামী একাই থাকতেন৷ আজ তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ তাঁর স্বামীর মৃত্যুর কারণ তিনি বলতে পারছেন না৷ তবে জানিয়েছেন, কারোর সাথেই তাঁর স্বামীর শত্রুতা ছিল না৷ ফলে, সঞ্জিত দাসের মৃত্যু অস্বাভাবিক বলেই মনে করা হচ্ছে৷

প্রসঙ্গত, অস্বাভাবিক মৃত্যু ব্যধির রূপ নিয়েছে৷ সরকারি তথ্য অনুযায়ী, পুরুষদের আত্মহত্যার হার সবচেয়ে বেশি৷ ফলে, এ ধরনের মৃত্যু কারণ অনুসন্ধান করা খুবই জরুরি হয়ে পড়েছে৷ মানসিক ব্যধি উপসমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াও জরুরি হয়ে পড়েছে৷ কারণ, একটি মৃত্যু গোটা পরিবারের উপর মারাত্মক প্রভাব ফেলে৷ অনেক ক্ষেত্রেই দেখা গেছে পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি মানসিক অবসাদে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷ কিছু দিন আগে ঋণ পরিশোধ করতে না পেরে দুই সন্তানকে খুন করে স্বামী ও স্ত্রী আত্মঘাতি হয়েছিলেন৷ ফলে, মানসিক চাপ সহ্য করার ক্ষেত্রে বিভিন্ন বিষয় চর্চা এবং এর সমাধান খুবই জরুরি বলেও মনে করা হচ্ছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top