News Flash

  • Home
  • Uncategorized
  • একযোগে বদলি সিবিআইয়ের সারদা-নারদ-রোজভ্যালির তদন্তকারীদের
Image

একযোগে বদলি সিবিআইয়ের সারদা-নারদ-রোজভ্যালির তদন্তকারীদের

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : একযোগে বদলি করে দেওয়া হল সিবিআইয়ের হাতে থাকা রাজ্যের তিন হাই-প্রোফাইল মামলার তদন্তকারী আধিকারিকদের। সিবিআই সূত্রে খবর, পরিবর্তন করা হল সারদা, নারদ এবং রোজভ্যালি মামলার চার তদন্তকারী আধিকারিককে। যদিও এ নিয়ে মুখ খোলেননি সিবিআইয়ের শীর্ষ আধিকারিকরা। সিবিআই সূত্রের খবর, সারদা মামলার তদন্তকারী আধিকারিক তথাগত বর্ধনকে বদলি করা হয়েছে নয়াদিল্লির সদর দফতরে। নারদ মামলার তদন্তকারী আধিকারিককেও পাঠানো হয়েছে নয়াদিল্লিতেই।

রোজভ্যালি মামলার বর্তমান তদন্তকারী আধিকারিক শোজম শেরপা। এসপি পদমর্যাদের ওই আধিকারিককে পাঠানো হল ভুবনেশ্বরে। রোজভ্যালি মামলার আগের তদন্তকারী আধিকারিক ব্রতীন ঘোষালকেও ভুবনেশ্বরে বদলি করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই নতুন তদন্তকারী আধিকারিক নিয়োগ করা হবে এই মামলা গুলিতে, জানা গিয়েছে সিবিআই সূত্রে। সিবিআই আধিকারিকদের একাংশ মনে করছেন, সব ক’টি তদন্ত যখন একটা গুরুত্বপূর্ণ অগ্রগতির সামনে দাঁড়িয়ে, সেই সময় আচমকা এই বদলি তদন্ত প্রক্রিয়া ব্যাহত করবে। তবে শীর্ষ সিবিআই কর্তাদের অন্য একটি অংশের দাবি, তদন্ত প্রক্রিয়া গতি হারাবে না। তাঁদের ইঙ্গিত, নতুন আধিকারিক নিয়োগ করা হচ্ছে তদন্তে গতি আনার জন্যই।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top