News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা সাংবিধানিক দায়িত্ব : মমতা
Image

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা সাংবিধানিক দায়িত্ব : মমতা

কলকাতা, ১১ জানুয়ারি (হি.স.): শহর দু’দিনের সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যেই শনিবার রাজভবনে ১৫ মিনিট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন তিনি। বৈঠক শেষে মমতার জানান রাজ্যে প্রধানমন্ত্রী আসলে তার সঙ্গে দেখা করা সাংবিধানিক দায়িত্ব পালন করেছেন তিনি। যদিও মোদী-মমতার বৈঠক নিয়ে সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন রাজনৈতিক মহলে।

এদিন প্রধানমন্ত্রীর সাথে বৈঠক সেরে মমতা জানান,  “রাজ্যে প্রধানমন্ত্রী এলে তার সঙ্গে দেখা করা সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তার সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা করেন। সেই মতই ফিরহাদ হাকিম রাজ্যের মিনিস্টার ইন ওয়েটিং হওয়ায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতেও গিয়েছিলেন।”

এদিন বৈঠকে প্রধানমন্ত্রীকে জাতীয় নাগরিক পঞ্জী ও নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহারের আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন,  “এনপিআর, এনআরসি ও সিএএ-র আমরা তিনটিরই বিরুদ্ধে। মানুষে মানুষে বৈষম্য হওয়া উচিত নয়। কেউ যেন বাদ না যান। কারোর ওপর যেন অত্যাচার না হয় সেটাই প্রধানমন্ত্রীকে বলেছি।” একইসাথে এনআরসি এনিয়ে পুনরায় প্রধানমন্ত্রীকে ভাবনা চিন্তা করার কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, “এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন এখন তো রাজ্যে এসেছি, প্রয়োজনে দিল্লিতে কথা বলে নেব।”

অন্যদিকে প্রধানমন্ত্রীর সাথে রাজ্য কেন্দ্রের আর্থিক লেনদেনের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কেন্দ্রের কাছে ২৮হাজার কোটি টাকা পাওনা আছে। আমরা ৫৪ হাজার কোটি টাকা শোধ করেছি। বুলবুলের ১০হাজার কোটি টাকা বকেয়া। অর্থাৎ মোট ৩৮ হাজার কোটি টাকা পাওনা কেন্দ্রের থেকে। আমাদের প্রাপ্য মিটিয়ে দিতে বলেছি”।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top