News Flash

  • Home
  • Uncategorized
  • সঙ্গতিহীন সম্পত্তি : সিবিআইয়ের আদালতে হাজিরা দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী
Image

সঙ্গতিহীন সম্পত্তি : সিবিআইয়ের আদালতে হাজিরা দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১০ জানুয়ারি (হি.স.): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। শুক্রবার নামপল্লিতে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দেন জগন্মোহন|

আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তির মামলায় ২০১১ সালে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির বিরুদ্ধে এই বিষয়ে একটি মামলা হয়। তাঁর বিরুদ্ধে ১১টি চার্জশিটও দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। হাজিরা দেওয়ার জন্য গত ৩ জানুয়ারি সিবিআই আদালত নোটিস পাঠায় জগন্মোহন রেড্ডি এবং  তাঁর ঘনিষ্ঠ সহযোগী রাজ্যসভার সাংসদ ভি বিজয় সাই রেড্ডিকে। ১০ জানুয়ারির মধ্যেই তাঁদের হাজিরা দিতে বলা হয়েছিল। এ দিন সকালেই বিজয়ওয়াড়া থেকে বেগমপেট বিমানবন্দরে বিশেষ বিমানে নামেন জগন। সেখান থেকে কড়া নিরাপত্তায় নামপল্লি আদালতে পৌঁছন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম সিবিআই আদালতে হাজিরা দিলেন জগন।

একটা সাংবিধানিক পদে রয়েছেন তিনি এবং সে কারণে বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে উপস্থিত থাকতে হয়। গত বছরের ১ নভেম্বর সিবিআই আদালতে একই মর্মে আবেদন আবেদন জানিয়ে ব্যক্তিগত ভাবে হাজিরায় অব্যাহতি চেয়েছিলেন জগন। কিন্তু তাঁর সেই আবেদনের বিরোধিতা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি আদালতে জানায়, সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন জগন। আদালতও জগনের আবেদনকে খারিজ করে প্রতি শুক্রবার সশরীরে হাজির থাকার নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী এ দিন আদালতে সশরীরে হাজির হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ২০১২-র ২৭ মে সিবিআই গ্রেফতার করেছিল জগন্মোহনকে। ১৬ মাস জেলে কাটানোর পর জামিন পান। এত দিন জামিনে ছিলেন তিনি।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top