News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে দুর্ঘটনায় মৃত এক, আহত দুই
Image

পৃথক স্থানে দুর্ঘটনায় মৃত এক, আহত দুই

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/আগরতলা ৮ জানুয়ারি৷৷ মর্মান্তিক পথ দুঘর্টনায় বাড়ি ফেলা হলো না কিশোরীর৷ অন্যদিকে, বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন৷

বাবার সাথে বাইকে করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক কিশোরীর৷ পুলিশ জানিয়েছে, আজ আমতলিতে বাইকের ধাক্কায় সম্পা সরকারের (১৮) মৃত্যু হয়েছে৷ বাবা স্বপন সরকারের সাথে সম্পা বিশালগড় থেকে আগরতলায় বাড়িতে ফিরছিলেন৷ বিপরীত দিক থেকে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়৷ তাতে বাইক থেকে ছিকটে পড়ে ঘটনাস্থলেই সম্পার মৃত্যু হয়েছে৷ তার বাবা স্বপন সরকার গুরুতর আহত হয়েছেন৷ খবর পেয়ে দমকল বাহিনী ছুটে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে৷ চিকিৎসকরা সম্পাকে মৃত বলে ঘোষণা দিয়েছে৷ ঘাতক বাইক চালক পলাতক বলে জানা গেছে৷

এদিকে, বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে দুজন আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় খোয়াই জেলার মহারানিপুর পেট্রোল পাম্পের সামনে জাতীয় সড়কে ওই দুর্ঘটনায় গামাইবাড়ির বাসিন্দা বাইক চালক বিবেক ভৌমিক (২০) এবং তুইকর্মার বাসিন্দা সরসেজ দেববর্মা (২৪) আহত হয়েছেন। তাঁদের দমকল কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভরতি করেছেন।

পুলিশ জানিয়েছে, এদিন সন্ধ্যায় মহারানিপুর পেট্রোল পাম্প থেকে বের হওয়ার সময় বাইকে ধাক্কা দেয় স্কুটি। তাতে, স্কুটি চালক-সহ আরোহী এবং বাইক চালক রাস্তায় ছিটকে পড়েন। ওই ঘটনায় স্কুটি-আরোহীর শরীরে কোনও আঘাত লাগেনি। কিন্তু বাইক ও স্কুটির চালকেরা আহত হন। খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভরতি করেছেন।

স্কুটি চালকের অসাবধানতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছ। পুলিশ স্কুটি ও বাইক আটক করেছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top