News Flash

  • Home
  • Uncategorized
  • এটা আন্দোলন নয়, দাদাগিরি : মমতা বন্দ্যোপাধ্যায়
Image

এটা আন্দোলন নয়, দাদাগিরি : মমতা বন্দ্যোপাধ্যায়

গঙ্গাসাগর, ৮ জানুয়ারি : দেশজুড়ে বামেদের বনধকে দাদাগিরি বলে আক্রমন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | বুধবার গঙ্গাসাগর থেকে রাজ্যের বাম নেতৃত্বকে আক্রমণ করে তিনি বলেন, এটা দাদাগিরি, আন্দোলন নয় ।

কেন্দ্র সরকারের ‘শ্রমিক-বিরোধী’ নীতির প্রতিবাদে বাম সমর্থিত ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে আজ সারা দেশে চলছে সাধারণ ধর্মঘট। এই ধর্মঘটের ইস্যুকে সমর্থন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায় | তবে তিনি বনধের পথে যেতে নারাজ | বাংলায় বনধ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাই আর আরও একবার এবিষয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী| এদিন গঙ্গাসাগর থেকে রাজ্যের বাম নেতৃত্বকে আক্রমণ করে তিনি বলেন, এটা দাদাগিরি, আন্দোলন নয় ।ইশুটাকে সমর্থন করেন, তা আরও একবার জানিয়ে তৃণমূল নেত্রী বলেন, “আমি ইস্যুটাকে সমর্থন করি । এর জন্য শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে ।” বামেদের কটাক্ষ করে তিনি বলেন, “ওরা ভাবে বনধ করলে সস্তায় পাবলিসিটি পাবে । এর থেকে রাজনৈতিক মৃত্যু হওয়া ভাল । যাক না দিল্লিতে গিয়ে আন্দোলন করুক না । ঘোলা জলে মাছ ধরতে নেমেছে ।” সরকারি সম্পত্তি নষ্ট করলে যে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তা আরও একবার জানিয়ে দিয়েছেন তিনি । বলেন, “বনধে কোনও সরকারি সম্পত্তি নষ্ট করলে পুলিশ কড়া পদক্ষেপ নেবে । আইন আইনের পথে চলবে ।” গণতান্ত্রিক পথে আন্দোলন করার জন্য বামেদের অনুরোধও করেন তিনি । আদর্শের প্রশ্ন তুলে রাজ্য সিপিআই(এম)-কে কটাক্ষ করে তিনি বলেন, “এর থেকে কেরালা সিপিএম ভালো । ওদের আদর্শ আছে |

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top