পেট্রোলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ আচমকা পেট্রোল পাম্পগুলিতে পেট্রোল সংকট দেখা দেওয়ায় যেসব পাম্পে পেট্রোল মজুত রয়েছে সেগুলিতে বাইক ও গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়েছে৷ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে৷

এ বিষয়ে খোঁজ খবর নিয়ে জানা গেছে, পেট্রোল- ডিজেলের তেমন কোন সংকট নেই৷ গত ৫/৬ দিন ধরে আসাম আগরতলা জাতীয় সড়কে কুমারঘাট পেচারথল অঞ্চলে জাতীয় সড়ক মেরামতির কাজ চলেছে৷ ফলে তেল বোঝাই গাড়িগুলি রাস্তায় আটকে পড়েছে৷ সে কারণেই রাজ্যের পাম্প গুলিতে তেলের সাময়িক যোগানে সমস্যা দেখা হয়েছে৷ ২/১ দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন পেট্রোল পাম্পের মালিকরাও৷