News Flash

  • Home
  • Uncategorized
  • জেএনইউ ক্যাম্পাসে হামলা : দায় স্বীকার করল হিন্দু রক্ষা দল
Image

জেএনইউ ক্যাম্পাসে হামলা : দায় স্বীকার করল হিন্দু রক্ষা দল

গাজিয়াবাদ, ৭ জানুয়ারি (হি.স.): দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে পড়ুয়াদের মারধর ও হামলার দায় স্বীকার করল হিন্দু রক্ষা দল| জেএনইউ ক্যাম্পাসে হামলার দায় স্বীকার করে আলোড়ন ফেলে দিয়েছেন হিন্দু রক্ষা দল-এর জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরী| জেএনইউ ক্যাম্পাসে হামলার দায় স্বীকার করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন পিঙ্কি চৌধুরী| যদিও, প্রকৃত সত্য জানতে তদন্ত শুরু করেছে গাজিয়াবাদ পুলিশ| সাহিবাবাদ পুলিশ অফিসার রাকেশ মিশ্র জানিয়েছেন, ভিডিওটি খতিয়ে দেখা হচ্ছে|

সোমবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন হিন্দু রক্ষা দল-এর জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরী| ওই ভিডিও প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে যায়| পিঙ্কি চৌধুরী দাবি করেন, জেএনইউ ক্যাম্পাসে পড়ুয়াদের উপর হামলা চালিয়েছে হিন্দু রক্ষা দল-এর কর্মীরা| পিঙ্কির মতে, জেএনইউ-র ছাত্ররা দেশের খায় এবং বাইরের গান গায়| এই ধরনের পড়ুয়াদের বিরুদ্ধে ভবিষ্যতেও এমন ধরনের পদক্ষেপ নেওয়া হবে|

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় জেএনইউ ক্যাম্পাসে হামলা চালায় মুখে কাপড় বাঁধা একদল যুবক| ব্যাপক ভাঙচুর করার পাশাপাশি পড়ুয়াদেরও মারধর করা হয়| রবিবার সন্ধ্যার হামলার ঘটনায়  জেএনইউএসইউ প্রেসিডেন্ট ঐশী ঘোষ-সহ মোট ৩৪ জন আহত হন| সেই ঘটনাতে এফআইআর দায়ের করেছে পুলিশ| তবে, অভিযুক্তদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top