News Flash

  • Home
  • Uncategorized
  • ধস নামল শেয়াবাজারে, ৭০০ পয়েন্টের বেশি পতন সেনসেক্সের
Image

ধস নামল শেয়াবাজারে, ৭০০ পয়েন্টের বেশি পতন সেনসেক্সের

মুম্বই, ৬ জানুয়ারি (হি.স.) : সোমবার ৭০০ পয়েন্টের বেশি পতন হল সেনসেক্সের। এদিন ৭০০ পয়েন্টের বেশি পতনের জেরে ৪১,০০০ পয়েন্টের সীমা ভেঙে ফেলে সেনসেক্স। ১২,০০০ পয়েন্টে কোনও মতে টিকে রয়েছে নিফটি।আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার জেরে এদিন আমেরিকান ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম দাঁড়িয়েছে ডলারপ্রতি ৭২.১০ টাকায়। এর আগে প্রতি ডলারে ছিল ৭১.৮০ টাকা।

সোমবার সেনসেক্সে দাম পড়েছে একাধিক গুরুত্বপূর্ণ শেয়ারের। বাজাজ ফিন্যান্সের শেয়ারদর পড়েছে ৫%। এ ছাড়া আইসিআইসিআই, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, নেসলে ইন্ডিয়া, এশিয়ান পেন্টস, হিরো মোটোকর্প, ইন্দাস ইন্দ ব্যাঙ্ক, মারুতি সুজুকি, এইচডিএফসি ও এসবিআই শেয়ারদর ২% থেকে ৪% পড়েছে। জিওজিট ফিন্যানশিয়াল সার্ভিসেস সংস্থার গবেষণা বিভাগের প্রধান বিনোদ নায়ারের মতে, ভূ-রাজনৈতিক সংকট, উচ্চ মূল্যায়ন ও বিনিয়োগকারীদের অতিরিক্ত সাবধানতা অবলম্বনের প্রতিফলন ঘটেছে শেয়ারবাজারে। কোটাক সিকিউরিটিস সংস্থার আশিস নন্দা মনে করছেন, শেয়ারবাজার কখনও অনিশ্চয়তা পছন্দ করে না। এর জেরে সাময়িক ভাবে বাজার কিছুটা দুর্বল হয়ে পড়ে। মার্কিন ড্রোন হানায় ইরানের শীর্ষ স্থানীয় নিরাপত্তা কর্তা কাসেম সোলেইমানির মৃত্যুর জেরে মধ্যপ্রাচ্যে অশান্তির ছায়া ঘনালে পতন হয়েছে এশিয়ার সমগ্র শেয়ারবাজারে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top