News Flash

  • Home
  • Uncategorized
  • জেএনইউ কাণ্ডে উদ্বিগ্ন সোনিয়া
Image

জেএনইউ কাণ্ডে উদ্বিগ্ন সোনিয়া

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.) : বিবৃতি দিয়ে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতি হামলার নিন্দা করলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ।

সোমবার সকালে বিবৃতি জারি করে সোনিয়া গান্ধী জানিয়েছেন, প্রতিদিন ভারতের যুব সমাজ এবং পড়ুয়াদের কণ্ঠরোধ করা হচ্ছে । মোদী সরকারের আমলে তরুণ ভারতের উপর যে ভয়াবহ হামলা চালানো হয়েছে তা নিন্দীয় । বিরুদ্ধ মতামতের কণ্ঠরোধের চেষ্টা চলছে ।

সোনিয়া গান্ধী আরও দাবি করেছেন, প্রতিদিন ভারতের ক্যাম্পাস এবং কলেজগুলিতে হামলা চালানো হচ্ছে । কখনও পুলিশ তো কখনও দুষ্কৃতিরা এমন হামলা করছে । এই হামলাগুলিকে সমর্থন করছে বিজেপি সরকার । জেএনইউতে পড়ুয়া এবং অধ্যাপকদের উপর হামলাকে হাড় কাপানো বলে আখ্যা দিয়েছেন তিনি ।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সোনিয়া গান্ধী জানিয়েছেন, দেশের এখন প্রয়োজন স্বল্পমূল্যের শিক্ষা, চাকরি ও গণতন্ত্রে সক্রিয় যোগদান।

উল্লেখ করা যেতে পারে রবিবার মুখে কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয় চত্বরে  ঢুকে হামলা চালায় একদল দুষ্কৃতি। হামলায় গুরুতর জখম হন একাধিক পড়ুয়া । তাদের এইমসে নিয়ে যাওয়া হয়েছে । এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলি । কলকাতায় নিন্দায় সরব হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top