News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রাম-শহরের রাস্তাঘাটের বেহাল চেহারা, সংস্কারের উদ্যোগ নেই, দুর্ভোগে জনতা
Image

গ্রাম-শহরের রাস্তাঘাটের বেহাল চেহারা, সংস্কারের উদ্যোগ নেই, দুর্ভোগে জনতা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি/ আগরতলা, ৪ জানুয়ারি৷৷ রাজ্যে সরকারের পালাবদল হলেও গ্রামীণ এলাকার সাধারণ মানুষের ভাগ্যের পালাবদল হয়নি এখনো৷বর্ষাকাল তো দূরের কথা সুকা মৌসুমেও গাড়ি কিংবা বাইক নিয়ে চলাচল ত দুরস্ত ,পায়ে হেঁটে চলাচল করতে ও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে গ্রামীণ এলাকার মানুষের৷সমস্যায় পড়েছেন গাড়ী চালক, পথচারীসহ সুকল পড়ুয়া ছাত্র-ছাত্রীরা৷
মরণফাঁদে দাঁড়িয়েছে উত্তরের কদমতলা ব্লক এলাকার বিভিন্ন রাস্তাঘাট৷চিত্রটি কদমতলা ব্লকের নাকেরডগা হইতে পঞ্চায়েত অফিস সংলগ্ণ বাঘন ঝেরঝেরি কুর্তি যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন থেকেই বেহাল দশায় পরিণত৷দপ্তর উদাসীন৷উত্তর জেলার সীমান্তবর্তী সবথেকে বৃহৎ বাজার হচ্ছে কদমতলা বাজার৷


আর সেই বাজারের সাথে যোগাযোগের সম্পর্ক রয়েছে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতের মানুষের৷এলাকার লোকজন কদমতলা পূর্ত দপ্তরকে বারবার বিষয়টি অবগত করলেও কোন কর্ণপাত করছেন না দপ্তরের কর্মকর্তারা৷এনিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার জনগণ৷ শীতকালীন সময়ে দপ্তর যদি রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহণ না করে তবে আগামী দিনে রাস্তা সংস্কারের দাবিতে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে এলাকার জনগণ৷


এদিকে, রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ঝুলন্ত ব্রীজ থেকে মহেশখলা যাওয়ার মূল সড়কটি দীর্ঘদিন ধরেই মরণফাঁদে পরিণত হয়ে আছে৷ সড়কটি আকারে আরও বড় করার উদ্যোগ গ্রহণ করা হলেও সমস্যা পিছু ছাড়ছে না ওই রাস্তা যাতায়াতকারী জনগণের৷ যে কোন এলাকার উন্নয়নের অন্যতম চাবিকাঠি যোগাযোগ ব্যবস্থা৷ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের উপরই নির্ভর করে সভ্যতার উন্নয়ন৷
উন্নয়নের মাপকাঠি বিচার করলে রাস্তাঘাটের উন্নয়নকে সর্বাগ্রে স্থান দিতে হয়৷ কেন্দ্রীয় সরকারও বিষয়টির প্রতি নজর দিয়ে রাস্তাঘাট উন্নয়নে প্রয়োজনীয় অর্থবরাদ্দ করে থাকে৷ কিন্তু সঠিক সময়ে রাস্তাঘাট নির্মাণ, সংস্কার এবং তদারকির কাজ হচ্ছে কিনা সে বিষয়ে ঘাটতি থেকেই যাচ্ছে৷ ফলে জ্বলন্ত সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষজনকে৷ এরকমই এক সমস্যার সম্মুখীন রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ঝুলন্ত ব্রীজ থেকে মহেশখলা এলাকার জনগণকে৷ ঝুলন্ত ব্রীজ থেকে মহেশখলা পর্যন্ত রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে৷


কয়েক হাজার মানুষের যাতায়াতের রাস্তা এটি৷ প্রয়োজনের দাগিদে রাস্তাটি প্রশস্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে৷ কিন্তু পরিতাপের বিষয় হল প্রশস্ত করা ও সংস্কারের কাজ হাতে নেওয়া হলেও সঠিক সময়ে কাজ শেষ করা হচ্ছে না৷ দায়িত্বপ্রাপ্ত ঠিকেদারের খামখেয়ালিপনায় দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণকে৷ এই রাস্তায় মেটেলিং করে মাটি ফেলা হয়েছে৷ এর উপর হবে পিচ ঢালাই৷ সম্প্রতি বৃষ্টি হওয়ায় মেটেলিংয়ের উপরে ফেলা মাটি রাস্তাটিকে বিপজ্জনক পরিস্থিতিতে দার করিয়েছে৷ এই রাস্তা দিয়ে যাতায়াত করার কোন সুযোগ নেই৷


জীবনের ঝুঁকি নিয়ে বাইক নিয়ে চলতে গিয়ে বেশ কয়েকজন দুর্ঘটনার কবলে পড়েছেন৷ পায়ে হেটে যাতায়াত করাও কষ্টকর৷ যানবাহন এবং অটো চালকরা তাতে তিতিবিরক্ত৷ এজন্য দায়িত্বপ্রাপ্ত ঠিকেদারি সংস্থাটি দায়ী করে চলেছেন পথচারী ও স্থানীয় লোকজনরা৷ দ্রুত কাজ শেষ করা হলে এই সমস্যার সম্মুখীন হতে হত না এই এলাকায় চলাচলকারী জনগণকে৷ অবিলম্বে রাস্তাটির সংস্কার কাজ ত্বরান্বিত করার জন্য যানবাহনের চালক এবং ওই পথে চলাচলকারী জনগণ জোরালো দাবি জানিয়েছেন৷ আপাতত রাস্তায় বালি ফেলে চলাচলের ব্যবস্থা করতেও দাবি জানানো হয়েছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top