News Flash

  • Home
  • Uncategorized
  • অসময়ের বৃষ্টিতে শীতকালীন সবজিতে মারাত্মক ক্ষয়ক্ষতি
Image

অসময়ের বৃষ্টিতে শীতকালীন সবজিতে মারাত্মক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৪ জানুয়ারি ৷৷ অকাল বর্ষণে শীতকালীন সবজিতে মারাত্মক ক্ষতি হল৷ বিশেষ করে শীতকালীন সবজি সীম, ফুলকপি, বেগুনে পচন ধরে যেতে পারে বলে কৃষকদের আশঙ্কা৷ কৃষিপ্রধান এলাকাগুলির মধ্যে তেলিয়ামুড়া কৃষি মহকুমাধীন ২২ ঘরিয়া অন্যতম এলাকা৷


এই এলাকায় বসবাসকারীদের মধ্যে অধিকাংশ পরিবার কৃষিকাজের সাথে যুক্ত৷ কৃষিকাজ করেই তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয়৷ বৃষ্টি থামতেই ২২ ঘরিয়া এলাকায় প্রত্যক্ষ করা গেল কৃষকদের ক্ষতির বাস্তব চিত্র৷ এ ব্যাপারে এক কৃষক জানান, কৃষিজ সবজি গুলিতে কিছুদিন পূর্বে কীটনাশক ওষুধ সহ ভিটামিন ওষুধ স্প্রে করা হয়েছিল৷ কিন্তু বৃষ্টির কারণে সবজিতে এবার পচন দেখা দেবে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন ওই কৃষক৷ অপর এক কৃষক প্রদীপ ঘোষ জানান, বৃষ্টি ফুলকপিতে ভীষণভাবে ক্ষতিসাধন করে৷


এছাড়া বেগুন, সীম, বরবটি সবজিতেও একই অবস্থা৷ কৃষিজমিতে অতিরিক্ত জল জমে থাকার কারণে ফসলের সর্বনাশ হয়ে গেছে৷ তিনি এও জানান, এই অকাল বৃষ্টি হওয়ার ফলে প্রায় ১ লাখ টাকার মতো ক্ষতিসাধন হয়েছে তার৷ ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়ার জন্যও দাবি উঠেছে৷ অন্যথায় কৃষকরা তাদের পরিবার প্রতিপালন করতে গিয়ে জটিল সমস্যার সম্মুখীন হবেন৷ কেননা তারা সবজি চাষ করেই জীবিকা নির্বাহ করেন৷ এ বিষয়ে তারা কৃষি দপ্তর এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top