News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কংগ্রেস, দাবি ইয়েদুরাপ্পার
Image

সিএএ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে কংগ্রেস, দাবি ইয়েদুরাপ্পার

বেঙ্গালুরু, ৫ জানুয়ারি (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান  বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা।

রবিবার থেকে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য গোটা দেশে বাড়ি বাড়ি গিয়ে প্রচারাভিযান শুরু করেছে বিজেপি। রবিবার দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, মুসলমান সম্প্রদায়ের মধ্যে অযথা বিভ্রান্তি ছড়াচ্ছে কংগ্রেসের সদস্যরা। এই আইনের ফলে একজন মুসলমানেরও  উপর কোন প্রভাব পড়বে না। তিনি আরও জানিয়েছেন যে আগের প্রায় সব প্রধানমন্ত্রী আইনটির পক্ষে ছিল। কিন্তু এখন কংগ্রেস বিষয়টি নিয়ে অযথা জটিলতা তৈরি করছে। সেই কারণের প্রতিটি মানুষের দরজায় দরজায় গিয়ে বিজেপির এই উদ্যোগ।

উল্লেখ করা যেতে পার সংসদের উভয়কক্ষে পাশ হওয়ার পর আইনে পরিণত হয় নাগরিকত্ব সংশোধনী আইন। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে আসা অমুসলমান উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top