News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির বিক্ষোভে হিংসা ছড়ানোর পিছনে মদত দিয়েছিল বাংলাদেশিরা, ১৫ জনকে শনাক্ত করে জানাল সিট
Image

দিল্লির বিক্ষোভে হিংসা ছড়ানোর পিছনে মদত দিয়েছিল বাংলাদেশিরা, ১৫ জনকে শনাক্ত করে জানাল সিট

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.) : সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে গত ২০ ডিসেম্বর দিল্লির বিক্ষোভে হিংসা ছড়ানোর পিছনে মদত দিয়েছিল বাংলাদেশিরা। এমনটাই উঠে এসেছে ঘটনার তদন্তের দ্বায়িত্বে থাকা স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)-এর প্রাথমিক রিপোর্টে | সিট জানিয়েছে, ২০ তারিখের ঘটনায় হিংসা ছড়ানোর পিছনে মদত দিয়েছিল বাংলাদেশিরা। হিংসাত্মক কার্যকলাপ, সংঘর্ষে মদত দেওয়ার জন্য দায়ী ১৫ জন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে।

গত ২০ ডিসেম্বর বিক্ষোভকারীদের তাণ্ডবে রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লির সীমাপুরী এলাকা। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়তে দেখা যায় শয়ে শয়ে বিক্ষোভকারীকে। এই ঘটনার তদন্তভার যায় বিশেষ তদন্তকারী দল (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) সিটের উপর। প্রাথমিক রিপোর্টের পর সিটের গোয়েন্দারা জানিয়েছেন, সীমাপুরীর দিল্লি-গাজিয়াবাদ সীমান্তবর্তী এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে, এলোপাথাড়ি ইট-পাথর ছুড়ে অশান্তির পরিবেশ তৈরি করে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। বিক্ষোভ থামাতে গেলে পুলিশের উপরেও হামলা হয়। পাথর আর ভাঙা কাচের বোতল ছুড়তে দেখা যায় বিক্ষোভকারীদের। তাতে কয়েকজন পুলিশকর্মী আহতও হয়েছিলেন। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।
দিল্লি পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার রোহিত রাজবীর সিং বলেছেন, শুক্রবার সীমাপুরীতেই ফের নতুন করে বিক্ষোভে মদত দিচ্ছিল ওই বাংলাদেশিরা। ১৫ জনকে শনাক্ত করা হয়েছে যারা ওই হিংসাত্মক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল। এরা সবাই জেজে কলোনিতে বেআইনিভাবে বসবাস করে। নানা অপরাধমূলক কাজের জন্য আগেও পুলিশের খাতায় তাদের নাম উঠেছিল। তাদের কয়েকজনের বিরুদ্ধে, ডাকাতি ও অপহরণের মতো অপরাধের অভিযোগও রয়েছে। খুব দ্রুত তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top