News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলার কিশোরী উদ্ধার করিমগঞ্জে
Image

কদমতলার কিশোরী উদ্ধার করিমগঞ্জে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২ জানুয়ারি৷৷ তেরো দিনের মাথায় অবশেষে বুধবার গভির রাতে ত্রিপুরা ও অসম পুলিশের যৌথ অভিযানে পাশ্ববর্তী রাজ্য অসমের করিমগঞ্জ জেলার কাঁঠালতলি গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে অবশেষে উদ্ধার হল অপহৃতা যুবতী৷ এই কান্ডটি দুটি ভিন্ন মেরুর দুটি সম্প্রদায়ের মধ্যে ঘটে যাওয়াতে এ ঘটনা নিয়ে প্রথম থেকেই চাপের মুখে ছিল উভয় রাজ্যের পুলিশ৷


কারন মুসলিম যুবকটি রাজ্যের বাসিন্দা হলেও হিন্দু যুবতীটি অসমের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন কাঁঠালতলি পুলিশ ফাঁড়ির এলাকার৷গত রাতে উক্ত যুবতীটিকে উভয় রাজ্য পুলিশের তৎপরতায় উদ্ধার সম্ভব হলেও অপহরণকারি মুসলিম যুবকটি পলাতক বলে পুলিশ জানিয়েছে৷জানা গেছে গত উনিশ ডিসেম্বর তারিখে উত্তর জেলার কদমতলা থানাধীন কুর্তি রাজনগরের আব্দুল খালিকের পুত্র কাইসর রহমান(৩০) অসমের বাজারিছড়া থানাধীন কাঠালতলী এলাকার হিন্দু যুবতী টিনা পাল(১৯)(ছদ্মনাম)কে বিয়ে করবে বলে পরিবারের লোকদের চোখের আড়ালে ফুঁসলিয়ে অপহরণ করে পালিয়ে যায়৷ওরা গত কয়দিন ধরে ত্রিপুরা ও অসম রাজ্যের বিভিন্ন স্থান পরিবর্তন করে পালিয়ে বেড়াচ্ছিল বলে খবর পাওয়া গেছে৷


পুলিশ এদের ধরতে মোবাইল ফোনের নাম্বার ট্রেক করে তদন্তে গতি আনার চেষ্টা করলেও পরবর্তিতে অপহরণকারি যুবকটি নিজের মোবাইল সুইচফ করে নিলে পুলিশকে বেগ পেতে হয়৷ অবশেষে গতকাল রাতে বাজারিছড়া থানাধীন কাঠালতলী এলাকার জৈনক ব্যক্তির বাড়ি থেকে অপহৃতা যুবতীকে উদ্ধার করে উভয় রাজ্যের পুলিশ৷এদিকে বৃহষ্পতিবার অপহৃতাকে বাজারিছড়া পুলিশ প্রাথমিক জিঙ্গাসাবাদের পর তাকে মেডিকেল চেকআপ সহ ম্যাজেষ্টেটের কাছে বয়ান নথিভুক্ত করাতে মহিলা পুলিশ হেফাজতে করিমগঞ্জ প্রেরণ করে ওখানকার যাবতিয় কাজ শেষে তাকে আজই আদালতের নির্দেশে নিজের মা বাবর কাছে সমঝে দেওয়া হয়৷এ মর্মে বাজারিছড়া থানার তদন্তকারি পুলিশ অফিসার মানবজ্যোতি মালাকার জানান যে,কাইসর প্রথমে নিজেকে হিন্দু দাস পদবির যুবক বলে পরিচয় দিয়ে টিনার সাথে ভাব জমিয়ে তোলে৷


কিন্তু এতেও কাজ হচ্ছে না দেখে শেষে তাকে ফুঁসলিয়ে অপহরণ করে পালিয়ে নিয়ে যায় বলে পুলিশে লিখিত এজাহার দাখিল করেছিলেন অপহৃতার পরিবার৷শেষে তাকে উভয় রাজ্য পুলিশের তৎপরতায় উদ্ধারে সাফল্য আসায় কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস নিচ্ছে দুটি রাজ্যের পুলিশ৷এদিকে কদমতলা থানার এসআই সাধন মজুমদার জানান যে, অপহরণকারিকে ধরতে পুলিশ সবদিকে জাল বিছিয়েছে৷তবে দুটি সম্প্রদায়ের মধ্যে ফাটল ধরাতে একটি বিশেষ দুষ্টচক্র এসব অসমান প্রেম ও লাভ জিহাদে প্রচ্ছদ মদত যুগিয়ে যাচ্ছে৷ওরা দেশ ও সমাজের শত্রু৷এদের কঠোর হাতে সমাজ থেকে দমন ও বয়কট করার দাবি উঠছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top