News Flash

  • Home
  • Uncategorized
  • অভিন্ন রেশনিং ব্যবস্থা চালু রাজ্যেও
Image

অভিন্ন রেশনিং ব্যবস্থা চালু রাজ্যেও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জানুয়ারি৷৷ এক দেশ এক রেশন কার্ড চালু হলো রাজ্যেও৷ ইংরেজি নতুন বছরের প্রথম দিনেই দেশের ১২টি রাজ্যে রেশনিং ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে৷ অভিন্ন রেশনিং ব্যবস্থা মেনে দেশের ১২টি রাজ্যে রেশন সংগ্রহ করা যাবে৷ ত্রিপুরা ছাড়া অন্ধপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, গোয়া এবং ঝাড়খন্ডে আপাতত এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা চালু হয়েছে৷ অবশ্য, দেশের অন্যান্য রাজ্যে এখনই চালু হয়নি নয়া এই নিয়ম৷


কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, যে সব রাজ্যে নয়া রেশনিং ব্যবস্থা চালু হয়েছে সেখানে একটি অভিন্ন রেশনকার্ড দিয়ে যে কোনও রেশন দোকান থেকে মালপত্র তুলতে পারবেন গ্রাহকরা৷ কেন্দ্রের দাবি তাতে প্রায় সাড়ে তিন কোটি মানুষ উপকৃত হবেন৷ কেন্দ্রের আরও দাবি, ধাপে ধাপে সারা দেশেই অভিন্ন রেশনিং ব্যবস্থা চালু করা হবে৷


ই-রেশনিং চালুর ক্ষেত্রে ত্রিপুরা দেশের মধ্যে তৃতীয় এবং উত্তর-পূর্বাঞ্চলে প্রথম রাজ্য হিসেবে নজির স্থাপন করেছে৷ তাছাড়া, গত ডিসেম্বরেই রাজ্যে চালু হয়েছে পোর্টেবল রেশনিং সিস্টেম৷ তাতে, গ্রাহকরা রাজ্যের যে কোন ন্যায্য মূল্যের দোকান থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারছেন৷ সম্প্রতি খাদ্য দপ্তরের সচিব ড. দেবাশীষ বসু জানিয়েছিলেন, জানুয়ারী থেকে সারা দেশব্যাপী পোর্টেবল রেশনিং সিস্টেম চালু হচ্ছে৷ তাতে, গ্রাহকরা দেশের যে কোন রাজ্যে শুধুমাত্র আধার নম্বর ব্যবহার করে রেশন সংগ্রহ করতে পারবেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top