লখনউ, ২৫ ডিসেম্বর (হি.স.): সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) নিয়ে আবারও সরব হলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র সুপ্রিমো মায়াবাতী|বিএসপি সুপ্রিমো দাবি জানিয়েছেন, সিএএ ও এনআরসি ইস্যুতে হিংসা মামলার সঠিক তদন্ত হোক| নিরীহদের সহায়তা করুক যোগী আদিত্যনাথ সরকার|

বুধবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে মায়াবাতী লিখেছেন, সিএএ ও এনআরসি বিরোধী হিংসায় উত্তর প্রদেশের সর্বাধিক মৃত্যুর বিষয়টি সঠিকভাবে তদন্ত করা হোক| একইসঙ্গে যোগী আদিত্যনাথ সরকারের কাছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর আর্জি, যাঁদের কোনও দোষ নেই, সেই সময় নিরীহদের সহায়তা করার জন্য সরকার যদি এগিয়ে আসে তা খুবই ইতিবাচক হবে|
প্রসঙ্গত, সিএএ ও এনআরসি-র বিরোধিতায় গত সপ্তাহে উত্তাল হয়ে ওঠে উত্তর প্রদেশের রাজধানী লখনউ| লখনউ ছাড়াও অগ্নিগর্ভ হয়ে ওঠে বারাণসী, মেরঠ-সহ রাজ্যের বিভিন্ন জেলা|সিএএ-এনআরসি বিরোধিতায় শুধুমাত্র উত্তর প্রদেশেই কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে| আক্রান্ত হয়েছে পুলিশ-থানা|

