News Flash

  • Home
  • Uncategorized
  • বাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
Image

বাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২৪ ডিসেম্বর৷৷ পথ দূর্ঘটনায় প্রাণ হারালেন এক বৃদ্ধা৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ দক্ষিণ জেলার বিলোনীয়ার ঝরঝরি এলাকায়৷


মৃতার ছেলে কৌশিক দাস জানিয়েছেন, টিআর-০৮- বি-৭৭৬৭ নম্বরের একটি বাইক বেপরোয়া ভাবে দ্রুত গতিতে ছুটে গিয়ে তাঁর মা ননিবালা দাস (৬৫)কে পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ তাতে রাস্তার উপর ছিটকে পড়ে যান তিনি এবংঘটনাস্থলেই প্রাণ হারন৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ এদিকে, চালক সহ বাইকটি আটক করেছে স্থানীয় জনগণ৷ পুলিশ একটি মামলা নিয়ে বাইক চালককে গ্রেপ্তার করেছে৷


অন্যদিকে, নলুয়া পথ দুর্ঘটনায় আহতদের মধ্যে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে৷ মৃতের নাম নেপাল মিত্র৷ পেশায় ডাক বিভাগের কর্মী৷ নলুয়া বাজারের দক্ষিণ দিকে ব্রীজের কাছে একটি দ্রুতগামী গাড়ি বাইককে ধাক্কা দিয়েছিল৷ বাইক নিয়ে ছিটকে পড়ে চালক ও আরোহী গুরুতরভাবে আহত হয়েছিল৷ আহতদের স্থানীয় হাসপাতাল থেকে জিবিতে স্থানান্তর করা হয়৷ জিবিতে চিকিৎসাধীন অবস্থায় বাইক আরোহ নেপাল মিত্রের মৃত্যু হয়৷ বাইক চালকের চিকিৎসা চলেছে জিবিতে৷ দুর্ঘটনায় আহতের মৃত্যুর সংবাদে নলুয়ায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top