চুরি যাওয়া বাইক সহ চোর আটক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৫ ডিসেম্বর৷৷ বাইক সমেত চোরকে আটক করেছে পুলিশ৷ ঘটনা বিশালগড়ের মোড়াবাড়িতে৷

রবিবার বিকালে পুলিশের টহলদারী টিম ওই এলাকায় যাওয়ার পর দেখতে পায় এক যুবক পুলিশকে দেখে বাইক নিয়ে বেপরোয়া ভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ পুলিশ ওই বাইক চালককে পিছু ধাওয়া করে এবং একসময় তাকে আটক করে৷ বাইক চালকের নাম আবুল খায়ের৷ বয়স আনুমানিক ৩৬৷ পুলিশ ওই যুবককে জেরা করে জানতে পারে ওই যুবক যে বাইকটি নিয়ে পালিয়ে যাচ্ছিল সেটি চুরি করা৷ পুলিশ নম্বরবিহীন ওই বাইকের মালিকের সন্ধানে তথ্য অনুসন্ধান করছে৷