News Flash

  • Home
  • Uncategorized
  • শরণার্থীদের রেশন সামগ্রী ও আর্থিক সাহায্য ৩১ মার্চ পর্যন্ত চালু রাখবে রাজ্য সরকার
Image

শরণার্থীদের রেশন সামগ্রী ও আর্থিক সাহায্য ৩১ মার্চ পর্যন্ত চালু রাখবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর ৷৷ রাজ্যে আশ্রিত ব্রু শরণার্থীদের রেশন সামগ্রী ও নগদ আর্থিক সাহায্য আগামী ৩১ মার্চ পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ পূর্বের ঘোষণা অনুযায়ী ১ ডিসেম্বর থেকে তাদের রেশন সামগ্রী ও আর্থিক সাহায্য দেওয়া বন্ধ হওয়ার কথা ছিল৷ কিন্তু, রাজ্য সরকার ওই সাহায্যের মেয়াদ বৃদ্ধি করেছে৷ এদিকে, আগামী ১৩ ডিসেম্বর সকাল ৯ থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্তর ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ের সামনে গণ অবস্থানের অনুমতি চেয়েছে ব্রু শরণার্থীদের সংগঠন৷ মূলত, রেশন সামগ্রী ও নগদ আর্থিক সাহায্যের মেয়াদ বৃদ্ধির দাবিতেই ওই গণ অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ৷ তবে, এখন ওই গণ অবস্থানের প্রয়োজনীয়তা পড়বে বলে মনে হচ্ছে না৷


ব্রু শরণার্থী সংগঠনের নেতৃবৃন্দ আজ তাদের সমস্যা নিয়ে বৈঠক করেছে৷ বৈঠকে রেশন সামগ্রী সরবরাহ এবং নগদ আর্থিক সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় তারা অসন্তোষ প্রকাশ করেছে৷ এছাড়া, শরণার্থী প্রত্যাবর্তন ইস্যুতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের প্রতি আস্থা রাখছেন নেতৃবৃন্দ৷ কারণ, মিজোরাম সরকার ব্রু শরণার্থীদের ফিরিয়ে নিয়ে যেতে না চাইলে কেন্দ্র এবং ত্রিপুরা সরকার মিলে তাদের সমস্যার স্থায়ী সমাধান করবে বলে দৃঢ় বিশ্বাস তাদের৷ এদিনের বৈঠকে সংগঠন সিদ্ধান্ত নিয়েছে, আগামী ১৩ ডিসেম্বর উত্তর ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ের সামনে তারা গণ অবস্থান করবেন৷


এ বিষয়ে কাঞ্চনপুর মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য জানিয়েছেন, ব্রু শরণার্থীদের আপাতত রেশন সামগ্রী নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে না৷ কারণ, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, ৩১ মার্চ পর্যন্ত তাদের রেশন সামগ্রী সরবরাহ এবং নগদ আর্থিক সাহায্য প্রদান করা হবে৷ এক্ষেত্রে, তাদের সামস্যা সাময়িক সমাধান হয়েছে বলেই মনে করা হচ্ছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top