তেলিয়ামুড়ায় দিন দুপুরে টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ ডিসেম্বর৷৷ দিন দুপুরে প্রাণ চঞ্চল শহরের বুকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটল৷ ঘটনা তেলিয়ামুড়া থানার সামনে জাতীয় সড়কে সোমবার দুপুরে৷ অর্থ খোঁয়া যাওয়া ভদ্রলোক কামাক্ষ্যা মজুমদার জানায়, তিনি মাইগঙ্গা থেকে তেলিয়ামুড়ার পুরাতন টিআরটিসি সংলগ্ণ স্থানে ইউনাইটেড ব্যাঙ্কে তেলিয়ামুড়া শাখাতে যান টাকা তোলার জন্য৷


তিনি যথারীতি ব্যাঙ্ক থেকে নগদ চল্লিশ(৪০) হাজার টাকা তোলেন সোমবার সকাল ১১টা নাগাদ৷ পরে তিনি অর্থাৎ কামাক্ষ্যা মজুমদার নিজ বাড়িতে যাওয়ার জন্য বাইসাইকেলে চেপে বসেন৷ তিনি তেলিয়ামুড়া থানার দ্বিতীয় গেইটের সামনে আসা মাত্রই বাইসাইকেলটিতে, গোলযোগ দেখা দেয়৷
তখন তিনি বাইসাইকেলটি সাড়াই করার ফাঁকেই ছিনতাইবাজ কামাক্ষ্যা মজুমদারের টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়৷ অথচ তিনি ব্যাপারটি আঁচ করতে পারেন নি৷

সাইকেল সাড়াই করে কিছু দুর থেকে কমাক্ষ্যা বাবু প্রত্যক্ষ করে তার টাকার ব্যাগ নেই৷ তিনি সাথে সাথে বিষয়টি তেলিয়ামুড়া তানায় জানায়৷ অভিযোগ পেয়েই পুলিশ ছিনতাইবাজকে পাকড়াও করার জন্য শহরের বিভিন্ন জায়গায় ছাপ্পা মারে ও পাকড়াও করতে ব্যর্থ হয় পুলিশ৷