News Flash

  • Home
  • Uncategorized
  • ৫০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট-সহ গ্রেফতার এক
Image

৫০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট-সহ গ্রেফতার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্টেম্বর ৷৷ ফের ত্রিপুরায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ সাথে এক যুবককেও আটক করেছে পুলিশ৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন সাকাইবাড়ি গ্রামের এক নম্বর ওয়ার্ড এলাকায় পুলিশের অভিযানে প্রায় ৫০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট-সহ এক যুবককে আটক করেছে পুলিশ৷

এ-বিষয়ে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, রবিবার সাকাইবাড়ি গ্রামের ১ নম্বর ওয়ার্ডর বাসিন্দা তবারক আলির বাড়ি থেকে জিলাল উদ্দিন নামের এক যুবককে ১০ হাজারটি ইয়াবা ট্যাবলেট-সহ আটক করা হয়েছে৷ এগুলোর বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা৷ তিনি জানান, ধৃত জিলাল উদ্দিনের বাড়ি সাকাইবাড়ি ৬ নম্বর ওয়ার্ড এলাকায়৷ কিন্তু, তবারক আলির বাড়িতে সে লুকিয়ে ছিল৷ পুলিশের ধারণা, এই ইয়াবা ট্যাবলেটগুলো বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই তবারক আলির বাড়িতে এসেছিল সে৷ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে তবারক আলির বাড়িতে তাকে হাতেনাতে ধরা সম্ভব হয়েছে, বলেন জেলা পুলিশ সুপার৷

তিনি আরও জানান, ধৃত জিলাল উদ্দিন দীর্ঘদিন ধরে বেআইনি কারবারের সাথে যুক্ত৷ বাংলাদেশে পাচার বাণিজ্যের সাথে তার সরাসরি যোগ রয়েছে৷ কিন্তু তাকে কিছুতেই বাগে আনতে পারছিল না পুলিশ৷ আজ তাকে আটক করা সম্ভব হয়েছে৷ জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাকে, বলেন তিনি৷

প্রসঙ্গত, গতকাল শনিবারও ১০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছিল কলমচৌড়া থানা এলাকায়৷ ওই ঘটনার সঙ্গে অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দির বাসিন্দা-সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে৷ ইয়াবা ট্যাবলেট পাচারের দায়ে অসমের কাজিরউদ্দিন (২৩), গাড়ির চালক আমতলির বাসিন্দা প্রবীর দাস (২৫), কদমতলার বাসিন্দা আবু বক্কর আহমেদ (২৭) এবং ধর্মনগরের বাসিন্দা জাহির আলিকে (২৫) গ্রেফতার করা হয়েছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top