কাশ্মীর প্রসঙ্গে ইমরানকে কটাক্ষ বাঘেলের

রায়পুর, ২৫ সেপ্টেম্বর (হি.স.) :  রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর নিয়ে কংগ্রেসের বয়ানকে হাতিয়ার করে ভারতের বিরুদ্ধে তোপ দেগেছিলেন  পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাল্টা বুধবার এই বিষয়ে ইমরান খানকে কটাক্ষ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

বুধবার দিল্লিতে রওনা হওয়ার আগে আন্তর্জাতিক বিষয়ে প্রধানমন্ত্রী পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের অন্দরে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা চালিয়ে যাব তবে দেশের বাইরে যে কোনও বিষয়ে সরকারের সঙ্গে থাকবে।  

রায়পুর থেকে দিল্লি রওনা হওয়ার আগে ভূপেশ বাঘেল একটি টুইটও করেছেন। সেখানে তিনি পাকিস্তান প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি লিখেছিলেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোন যোগ্যতা ইমরান খানের নেই। তিনি নিজের দেশ পরিচালনা করুক। আমরা আমাদের প্রধানমন্ত্রীর নীতিগুলির সাথে একমত এবং একমত নাও হতে পারি,  আলোচনা করব, প্রশ্ন উত্থাপন করব, তাদের কাছ থেকে উত্তর চাইব।  দেশের বাইরের প্রধানমন্ত্রীর প্রতিটি পদক্ষেপই দেশের পদক্ষেপ এবং কংগ্রেস দল তার সাথে রয়েছে।

উল্লেখ্য, বুধবার সকালে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রায়পুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন।  ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি মোহন মারকামও তাঁর সঙ্গে চলে গেছেন।  দিল্লিতে মুখ্যমন্ত্রী ভূপেশ কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী রাম বিলাস পাসওয়ানের সাথেও দেখা করবেন।