
ওয়াখা (নাগাল্যান্ড), ১৯ সেপ্টেম্বর (হি.স.) : নাগাল্যান্ডের শান্তি ও প্ৰগতির লক্ষ্যে কেন্দ্ৰীয় সরকারি চলতি বছরেই নাগা চুক্তির শান্তিপূৰ্ণ সমাধান করতে প্ৰতিশ্ৰুতিবদ্ধ। দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা উত্তর-পূর্বাঞ্চলের প্ৰভারী রাম মাধব।
নাগাল্যান্ডের ওয়াখা শহরে সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ ধারা বিলোপ সম্পর্কিত আয়োজিত এক জনজাগরণ সভা বক্তব্য পেশ করতে গিয়ে কেন্দ্রীয় সরকারের নাগা চুক্তি সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধতার কথা শুনিয়েছেন রাম মাধব। সভায় রাজ্যের বিভিন্ন প্ৰান্ত থেকে বহু বিজেপি নেতা ও কৰ্মী অংশগ্ৰহণ করেছিলেন। নাগাল্যান্ডের জনসাধারণকে আশ্বস্ত করে তিনি বলেছেন, জম্মু-কাশ্মীরের অনুচ্ছেদ ৩৭০ এবং ৩৫(এ) ধারা বাতিল হলেও ৩৭১ ধারা বাতিলের কোনও প্রশ্নই উঠে না। কেননা, অনুচ্ছেদ ৩৭০ এবং অনুচ্ছেদ ৩৭১-এর মধ্যে কোনও সম্পৰ্ক নেই, ব্যাখ্যা করেছেন রাম মাধব।
জোরের সঙ্গে তিনি বসেন, কেন্দ্ৰ এবং রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় রয়েছে। তাই বিজেপি সরকার নাগাল্যান্ডের বিশেষ সাংবিধানিক অধিকারে কখনও হাত দেবে না, আশ্বস্ত করেছেন বিজেপি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নাগাল্যান্ডে বিজেপি-র শরিক এনডিপিপি সম্পর্কে মত ব্যক্ত করে রাম মাধব বলেন, দুই দলের মধ্যে বোজাবুজির মাধ্যমে আসন ভাগবাটোয়ারা করা হবে।।
এদিক, সভা নাগাল্যান্ডের উপ-মুখ্যমন্ত্ৰী ওয়াই পাত্তন এবং বিজেপি-র প্রদেশ সভাপতি তেমজেন ইমনাই বক্তব্য পেশ করেছেন। তাঁরা বলেন, রাজ্যে শান্তি ও সম্প্ৰীতির জন্য বিজেপি কার্যকৰ্তারা অক্লান্ত কাজ করছেন।

