
নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): আইএনএক্স মিডিয়া (সিবিআই) মামলায় বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ল প্রবীণ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরমের| আগামী ৩ অক্টোবর পর্যন্ত পি চিদম্বরমের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়েছে দিল্লির বিশেষ আদালত| আইএনএক্স মিডিয়া (সিবিআই) মামলায় গত ৫ সেপ্টেম্বর থেকে তিহাড় জেলে বন্দি রয়েছেন পি চিদম্বরম|
বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর, বৃহস্পতিবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমকে| কড়া নিরাপত্তা বেষ্টনীতে এদিন দিল্লির বিশেষ আদালতে তোলা হয় পি চিদম্বরমকে| আপাতত স্বস্তি পেলেন না প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, আগামী ৩ অক্টোবর পর্যন্ত তিহাড় জেলেই থাকতে হবে প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরমকে| আগামী ৩ অক্টোবর পর্যন্ত পি চিদম্বরমের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত|

