মহারাজগঞ্জ বাজারে মারধর কান্ডে ধৃত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরে মহারাজগঞ্জ বাজারে মারধরের ঘটনায় জড়িত এক যুবককে আটক করেছে পূর্ব থানার পুলিশ৷ তার নাম অজয় দেবনাথ৷ অপর এক অভিযুক্ত বিজয় দেবনাথ পলাতক৷ তাকেও খুঁজছে পুলিশ৷


ঘটনার বিবরণে জানা যায়, শনিবার বিকেল নাগাদ মহারাজগঞ্জ বাজারে অজয় দেবনাথ ও বিজয় দেবনাথ নামে দুই যুবক টুটন রুদ্রপালকে কাচের বোতল দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে৷ তাতে সে রক্তাক্ত হয়৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আক্রান্ত টুটন রুদ্রপাল মহারাজগঞ্জ পুলিশ আউটপোস্টে এ ব্যাপারে অভিযোগ দায়ের করে৷ এরই পরিপ্রেক্ষিতে আগরতলা পূর্ব থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে৷


অভিযোগের ভিত্তিতে তদন্তক্রমে পুলিশ অজয় দেবনাথকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে৷ রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷