
অযোধ্যা, ১৪ সেপ্টেম্বর (হি.স.) মসজিদ যে কোনও জায়গায় হতে পারে, কিন্তু রামের পুজো রাম জন্মভূমিতেই হবে। এক শ্রেণী মানুষ রয়েছে যারা মুসলমানদের উস্কে দিচ্ছে। শনিবার এমনই জানিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা সুব্রাহ্মনিয়াম স্বামী।
দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের গ্রেফতারি প্রসঙ্গে শনিবার সুব্রাহ্মনিয়াম স্বামী জানিয়েছেন, এখন বহু কংগ্রেস নেতার জেলে যাওয়া বাকি রয়েছে। সোনিয়া গান্ধী, শশী থারুর জামিনে ঘুরে বেড়াচ্ছেন। সোনিয়া গান্ধীকে আলি বাবা ও ৪০ চোর আখ্যা দিয়ে তিনি বলেন, সবার আগে সোনিয়া গান্ধীকে গ্রেফতার করা উচিত। পাকিস্তান প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ভারতের উচিত বালুচিস্থান, সিন্ধের জন্য মানবাধিকার দফতর খোলা । এমন ধরণের সংস্থা আমেরিকায় আগেই খুলেছিল। খান আবদুল আফজল খানের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা হয়েছে, তা শেষ দেখে ছাড়া উচিত। পাকিস্তানের চারটে টুকরো করতে হবে।
মনমোহন সিংকে বোবা আখ্যা দিয়ে সুব্রাহ্মনিয়াম স্বামী জানিয়েছেন, অশিক্ষিত সোনিয়া গান্ধীর সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকতেন মনমোহন সিং। উল্লেখ করা যেতে পারে দুই দিনের সফরে অযোধ্যা সফরে এসেছেন বিজেপি নেতা সুব্রাহ্মনিয়াম স্বামী। রবিবার তিনি রামলালায় পুজো দেবেন।

