নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর৷৷ আজ মোহনপুরে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের নবীন বিদ্যার্থীবরণ উৎসব অনুষ্ঠিত হয়৷ উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷

উদ্বোধনী ভাষণে শিক্ষামন্ত্রী শ্রীনাথ বলেন, এই নূতন বর্ষ থেকে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে বাণিজ্যিক বিভাগ এবং ইংরেজীতে অনার্স বিষয় চালু হবে৷ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র জীবন ভবিষ্যৎ নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কলেজে অধ্যয়ণ ও জ্ঞান অর্জনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সমাজের জন্যও ভাবতে হবে৷ তিনি বলেন, শিক্ষকরা আমাদের জীবনকে সুুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করে৷ বর্তমান সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে এক অন্যমাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে৷
শিক্ষামন্ত্রী বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে শিক্ষকদেরও বড় ভূমিকা রয়েছে৷ ছাত্র-ছাত্রীদের সাঠিক দিশায় নিয়ে যেতে না পারলে সেই স্বপ অপূরনীয় থেকে যাবে বলে তিনি মন্তব্য করেন৷ অনুষ্ঠানে আলোচনা করেন টিচার্স কাউন্সিলের সম্পাদিকা ড. মঞ্জু দাস, সমাজসেবী জয়লাল দাস৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সদস্য মিঠুন চক্রবর্তী, হরিনাখলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অজয় দেব, সমাজসেবী ধীরেন্দ্র দেবনাথ, শ্যামল দেবনাথ প্রমুখ৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নির্মল ভদ্র৷ স্বাগত ভাষণ দেন দ্বিতীয় বর্ষের ছাত্রী স্বেতা দেবরায়৷ অনুষ্ঠান উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীগণ মনোজ্ঞ সাংসৃকতিক অনুষ্ঠান পরিবেশন করেন৷

