News Flash

  • Home
  • Uncategorized
  • এবার এনআরসি ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ ইমরান খানের, কটাক্ষ আন্তর্জাতিক মহলের
Image

এবার এনআরসি ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ ইমরান খানের, কটাক্ষ আন্তর্জাতিক মহলের

ইসলামাবাদ, ৩১ আগস্ট (হি.স.) : কাশ্মীরে ৩৭০ ধারা পর, এবার এনআরসি ইস্যুতে সরব হলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ কাশ্মীরে ৩৭০ ধারা ইস্যুর মতো এটাও উস্কানিমূলক টুইটকে একটা ব্যর্থ চেষ্টা বলেই দাবি করেছে আন্তর্জাতিক মহল৷ তাদের মতে, তাঁর দেশেই অত্যাচারিত সংখ্যালঘুরা৷ বালোচিস্তানের নাগরিকদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে তাঁর দেশের সেনা৷ গলা পর্যন্ত ঋণে ডুবে রয়েছে তাঁর অধীনস্থ সরকার৷ দেশের আর্থিক অগ্রগতি তলানিতে এসে ঠেকেছে৷ কিন্তু সেদিকে নজর নেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের৷ বরং ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়েই বেশি ব্যস্ত তিনি৷ আর এরই প্রমাণ পাওয়া গেল শনিবার৷ এদিন এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই নয়াদিল্লিকে নিশানা করলেন তিনি৷ অভিযোগ করলেন, ভারতে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মানুষদের নির্মূল করার চেষ্টা করছে মোদী সরকার৷

শনিবার এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর একটি উসকানিমূলক টুইট করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ দেশি-বিদেশি সংবাদমাধ্যমের খবর টুইট করে আন্তর্জাতিক মহলে ভারতকে কালিমালিপ্ত করতে চান তিনি৷ ভারতে সংখ্যালঘুরা নির্যাতিত এটাই বোঝানোর চেষ্টা করেন তিনি৷ টুইটারে ইমরান লেখেন, ‘‘ভারত এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে খবর আসছে মোদী সরকার কীভাবে মুসলিম সম্প্রদায়কে জাতিগতভাবে নির্মূল করতে চাইছে।’’ কাশ্মীরের পর, এনআরসি ইস্যুতে পাক প্রধানমন্ত্রীর এই ধরনের উসকানিমূলক টুইটকে যদিও একটা ব্যর্থ চেষ্টা বলেই দাবি করেছে আন্তর্জাতিক মহল৷

ওয়াকিবহাল মহলের প্রশ্ন, ভারতে বসবাসকারী মুসলিম সমাজের উপর পাক প্রধানমন্ত্রীর এত দরদ থাকলেও, চিনের ক্ষেত্রে কেন বিরূপ দৃষ্টি পোষণ করেন ইমরান৷ চিনে দীর্ঘদিন ধরে মুসলিমদের উপর যেভাবে অকথ্য অত্যাচার চলছে, তার বিরুদ্ধে কেন সুর চড়াচ্ছেন না ইমরান খান৷ এ বিষয়ে পাক প্রধানমন্ত্রী চুপ কেন রয়েছেন৷ তিনি কেন প্রতিবাদ করছেন না? আন্তর্জাতিক মহলে কেন অভিযোগ করছেন না? 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top