News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় দুই লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার, আটক গৃহিণী
Image

কদমতলায় দুই লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার, আটক গৃহিণী

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৯ আগস্ট৷৷ অসমের সীমান্তবর্তী উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানার অন্তর্গত চল্লিশধন এলাকায় রবিবার গভীর রাতে পুলিশের নেশা বিরোধী অভিযানে প্রায় দুই লক্ষাধিক টাকার নেশাদ্রব্য উদ্ধার হয়েছে৷ সঙ্গে এক গৃহিণীকে আটক করেছে পুলিশ৷


কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার সোমবার এই খবর দিয়ে জানান, নির্ভরযোগ্য এক তথ্যের ভিত্তিতে গতকাল গভীর রাতে এসআই অপু দাস, ২৯ আসাম রাইফেলস ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সুখরাজ, উত্তর জেলার গোয়েন্দা পুলিশের বিশাল দল নিয়ে তিনি চল্লিশধন গ্রামের বাসিন্দা জনৈক নুরুল হুসেনের বাড়িতে তল্লাশি আভিযান চালান তাঁরা৷ ওই অভিযানে নুরুলের ঘর থেকে ১৬০টি ছোট কৌটা ও একটি বড় কন্টেনার থেকে ব্রাউন সুগার উদ্ধার করেন তাঁরা৷

ওই ছোট কৌটাগুলিতে ছিল ৭ গ্রামের বেশি এবং বড় কন্টেনারে মজুত ছিল ২ গ্রাম ব্রাউন সুগার৷ মোট ৯ গ্রামের বেশি ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশের অভিযানকারী দল৷ উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা হবে বলে মনে করছেন তাঁরা৷ তিনি জানান, পুলিশি হানার খবর পেয়ে মূল নেশা কারবারি নুরুল গা ঢাকা দিয়ে দেয়৷ তবে তার বছর ২৭-এর স্ত্রী মমতাজ বেগম (ছদ্মনাম)-কে ধরে এনেছেন অভিযানকারীরা৷


ওসি সরকার জানান, উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর কাছে খবর আসে, কদমতলা থানাধীন কালাগাঙ্গেরপার গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের চল্লিশধন গ্রামের বাসিন্দা জনৈক শরাফত আলির ছেলে নুরুল হুসেনের বাড়িতে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার মজুত রয়েছে৷ পুলিশ সুপারের নির্দেশে গতকাল গভীর রাতে ওই গ্রামে তল্লাশি অভিযান চালান তাঁরা৷ তিনি জানান, ঘটনা সংক্রান্ত এনডিপিএস আইনের ২২(বি) ধারায় ৪৯/১৯ নম্বরে এক মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে৷ পুলিশ অফিসার সাহা জানিয়েছেন, আজ ধৃত মহিলার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে কদমতলা হাসপাতালে৷ আজই তাকে ধর্মনগর বিচারবিভাগীয় আদালতে পেশ করা হবে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top