
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ রাজ্যের প্রতিভাবান দাবাড় আর্শিয়া দাসকে আজ সংবর্ধনা ’াপন করা হয়৷ মহাকরণের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব আর্শিয়ার হাতে পুপস্তবক ও ১১ লক্ষ ৮৬ হাজার ৪৪০ টাকার চেক তুলে দেন৷ উল্লেখ্য, গত জন মাসে উজবেকিস্তানে অনুষ্ঠিত এশিয়ান সুকল দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে আর্শিয়া দাস একটি স্বর্ণপদক ও একটি বো’ পদক লাভ করে৷
সংবর্ধনা ’াপনের পর যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব সাংবাদিক সম্মেলনে জানান, খদে দাবাড় আর্শিয়া দাস আমাদের রাজ্যের গর্ব৷ সে উজবেকিস্তানে অনুষ্ঠিত এশিয়ান সুকল দাবায় অংশ নিয়ে রাজ্যের মুখ উজ্জল করেছে৷ এছাড়া ২০১৮ সালে স্পেনে অনুষ্ঠিত বিশ্ব সামরিক দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে ১২৮ পয়েন্ট নিয়ে ১৩তম স্থান পেয়েছিলো৷ ঐ বছর থাইল্যাণ্ডে অনুষ্ঠিত এশিয়ান যুব দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে বিশ্বে ১৪তম স্থান লাভ করে৷ এছাড়াও ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে দিল্লীতে অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে সে যথাক্রমে ৫ম, ৯ম এবং ৯ম স্থান লাভ করে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আর্শিয়ার আন্তর্জাতিক ক্ষেত্রে সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন৷ মূলত: মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টার ফলে আর্শিয়াকে আর্থিক সহায়তা করার জন্য ও টি পি সি এগিয়ে আসে৷ মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আজ ও টি পি সি যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের কাছে ১১ লক্ষ ৮৬ হাজার ৪৪০ টাকার একটি চেক তুলে দেয়৷
সাংবাদিকদের সাথে কথা বলার সময় ক্রীড়ামন্ত্রী শ্রী দেব আর্শিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন৷ ভবিষ্যতে সে ত্রিপুরাকে ক্রীড়াক্ষেত্রে আরও সাফল্য এনে দেবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন৷ সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. দেবাশিস বসুু, অধিকর্তা শরদিন্দ চৌধুরী, আর্শিয়ার পিতা পূর্ণেন্দ দাস ও মাতা অর্নিশা নাথ উপস্থিত ছিলেন৷

