News Flash

  • Home
  • Uncategorized
  • ভারী বর্ষণে লামডিং-বদরপুর পাহাড় লাইনে ক্ষতিগ্রস্ত ট্র্যাক, বাতিল ট্রেন
Image

ভারী বর্ষণে লামডিং-বদরপুর পাহাড় লাইনে ক্ষতিগ্রস্ত ট্র্যাক, বাতিল ট্রেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই ৷৷ ভারী বর্ষণে রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তাতে, উত্তর-পূর্বাঞ্চলে কয়েকটি ট্রেন বাতিল করেছে পূবর্োত্তর সীমান্ত রেলওয়ে৷ পাশাপাশি, কিছু ট্রেনের গতিপথ পাল্টানো হয়েছে৷


উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণবজ্যোতি শর্মা জানিয়েছেন, ভারী বর্ষণের ফলে লামডিং-বদরপুর পাহাড় লাইনের জাটিঙ্গা লুমপুর-নিউ হারাঙ্গাজাও স্টেশনের মধ্যকার স্থানে রেলওয়ে ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তাঁর কথায়, রেল লাইন সারাইয়ে হাত দেওয়া হলেও অনেকটা সময়ের প্রয়োজন রয়েছে সম্পূর্ণ কাজ সমাপ্ত করে রেল লাইন ট্রেন চলাচলের উপযোগী করে তুলতে৷ তাই, কিছু ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে৷


উদ্ভূত এই সমস্যার ফলে যাত্রীরা বিপাকে পড়েছেন৷ কারণ, ট্রেন বাতিলের ঘটনায় যাত্রীদের এখন বিকল্প চিন্তা করতে হবে৷ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিকের দেওয়া তথ্য অনুসারে, আজ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আংশিক বাতিল করা হয়েছে৷ তাতে, ওই ট্রেন লামডিং পর্যন্ত যাবে৷ একইভাবে, হাবিবগঞ্জ-আগরতলা স্পেশাল ট্রেনও আংশিক বাতিল করা হয়েছে৷ ওই ট্রেন গুয়াহাটি পর্যন্ত যাবে৷ পাশাপাশি, আগরতলা-হাবিবগঞ্জ স্পেশাল ট্রেন নির্ধারিত সময়ে আগরতলার বদলে গুয়াহাটি থেকে রওয়ানা দেবে৷


তিনি আরও জানান, ওই ট্রেনগুলি ছাড়াও গুয়াহাটি-শিলচর প্যাসেঞ্জার, শিলচর-গুয়াহাটি প্যাসেঞ্জার এবং ত্রিবান্দ্রম-শিলচর এক্সপ্রেস আংশিক বাতিল করা হয়েছে৷ তাছাড়া, শিলচর-শিয়াদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস, গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস, গুয়াহাটি-শিলচর প্যাসেঞ্জার, শিলচর-গুয়াহাটি প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে৷
তিনি দাবি করেন, আংশিক বাতিল ট্রেনের যাত্রীদের জন্য নির্ধারিত স্টেশনে পানীয় জলের বন্দোবস্ত করা হয়েছে৷


লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে ধস নামায় এই রুটে কয়েকটি ট্রেন বাতিল করেছেন উত্তরপূর্ব রেল কর্তৃপক্ষ৷ গত এক সপ্তাহ থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে৷ যার দরুন শুক্রবার সকালে নিউহাফলং ও জাটিঙ্গা লামপুর স্টেশনের মধ্যবর্তী ১১০ কিলোমিটার নামক স্থানে পাহাড় খসে প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে বিশাল ধস নামে৷ ফলে লামডিং-শিলচর রেলপথে আজ ট্রেন চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়ে৷
এদিকে পাহাড় লাইনে ধস পতনের জেরে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ শুক্রবার বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করে দিয়েছে৷

৫৫৬১৫ গুয়াহাটি-শিলচর ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের যাত্রা নিউহাফলং থেকে শিলচর পর্যন্ত আংশিক বাতিল করে দুপুর সাড়ে বারোটায় গুয়াহাটি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ তাছাড়া ৫৫৬১৬ শিলচর-গুয়াহাটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন যাত্রা বাতিল করে চন্দ্রনাথপুর থেকে শিলচর ফিরিয়ে নিয়ে যাওয়া হয়৷ অন্যদিকে ১৩১৭৩ শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লামডিং-থেকে আগরতলা পর্যন্ত আংশিক যাত্রা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ৷

১৫৬১২ শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস এবং ১৩১৭৬ শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের যাত্রা শিলচর থেকে শুক্রবার বাতিল করে দিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেল৷
নিউহাফলং ও জাটিঙ্গা লামপুর স্টেশনের মধ্যবর্তী ১১০ কিলোমিটার অংশে ধস নামার পর লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথ সারিয়ে তুলতে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করে চলছেন রেলকর্মীরা৷ তবে পাহাড়ে একনাগাড়ে বৃষ্টি অব্যাহত থাকায় ধস সারাইয়ের কাজ করতে গিয়ে রেলকর্মীদের প্রচণ্ড বেগ পেতে হচ্ছে৷ উত্তরপূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, ধস সারাইয়ের জন্য লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে ৮ ঘণ্টার ব্লক নেওয়া হয়েছে৷ তবে শুক্রবার রাত বা শনিবার সকালের মধ্যে পাহাড় লাইনে পুনরায় ট্রেন চলাচল সচল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে রেল দফতর আশা ব্যক্ত করেছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top